ছবি : সংগৃহিত
জাতীয়
প্রধানমন্ত্রী সময় দিলেই উদ্বোধন

ডিসেম্বরের শেষ সপ্তাহে মেট্রোরেল চালু

সান নিউজ ডেস্ক : চলতি ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের মধ্যেই রাজধানীবাসীর স্বপ্নের মেট্রোরেল চালু হতে যাচ্ছে। প্রথমদিকে ১০টি ট্রেন দিয়ে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত রেল চলাচল শুরু হবে।

আরও পড়ুন : সাইবার নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

সোমবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর দিয়াবাড়িতে মেট্রোরেলের অগ্রগতি পরিদর্শন শেষে প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক এসব তথ্য জানান।

তিনি বলেন, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার মেট্রোরেলের নির্মাণকাজ চলমান রয়েছে। ডিসেম্বরের শেষের দিকে শুধু উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল করবে বলেও জানান তিনি।

আরও পড়ুন : আমরা ৯০ দিন অপেক্ষা করব না

প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বলেন, মেট্রোরেল উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে। তিনি সময় দিলেই তারিখ নির্ধারণ করা হবে।

বর্তমানে মেট্রোরেলের বহরে ১২টি ট্রেন রয়েছে। এর মধ্যে শুরুতে ১০টি ট্রেন চলাচল করবে। বাকি দুটি স্ট্যান্ডবাই থাকবে। পথে কোনো সমস্যা হলে ট্রেন দুটি ব্যবহার করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন : চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত

এমএএন সিদ্দিক আরও বলেন, মেট্রোরেলের আগারগাঁও থেকে কমলাপুর অংশ ২০২৩ সালের ডিসেম্বরে চালু হবে। তখন ২৪টি ট্রেন ফুল ফেজে চলবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা