পুলিশ বক্সে রিকশাচালকদের হামলা
জাতীয়

পুলিশ বক্সে রিকশাচালকদের হামলা

সান নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে পুলিশের অভিযানে ক্ষুব্ধ হয়ে পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়েছে রিকশাচালকেরা। হামলাকারীদের বাধা দিতে গিয়ে মিজানুর রহমান নামে পুলিশের এক সদস্য আহত হয়েছেন।

আরও পড়ুন:

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে বলে মিরপুর ট্রাফিক বিভাগের পল্লবী জোনের সহকারী কমিশনার ইলিয়াস হোসেন নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, এদিন সকালে পল্লবীতে মূল সড়কে অবৈধভাবে চালানোর অভিযোগে ব্যাটারিচালিত দুটি রিকশা জব্দ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ব্যাটারিচালিত রিকশার চালকরা কয়েকটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর চালান।

আরও পড়ুন:

ট্রাফিক পুলিশের কর্মকর্তা ইলিয়াস হোসেন বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না। সে অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করেছি। কিন্তু এতে ক্ষুব্ধ হয়ে রিকশাচালকরা পাঁচটি ট্রাফিক বক্সে হামলা চালায়।

তিনি বলেন, হামলাকারীদের বাধা দিতে গিয়ে একজন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এছাড়া পুলিশের একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

আরও পড়ুন:

ইলিয়াস হোসেন আরও বলেন, সরকারি কাজে বাধা ও সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে হামলাকারী ও তাদের ইন্ধনদাতাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা হতে পারে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা