জাতীয়

আইনের বাইরে কোনো কাজ করি না

সান নিউজ ডেস্ক: বাংলাদেশের এলিট ফোর্স র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, আমি ব্যক্তিভাবে বলব র‌্যাব সংস্কারের কোনো প্রশ্নই দেখি না। আমরা এমন কোনো কাজ করছি না যে র‌্যাবকে সংস্কার করতে হবে। আমাদের পূর্ব থেকে যে বিধিবিধান আছে, সেই বিধিবিধান অনুসারে আমরা কাজ করছি। আমরা আইনের বাইরে কোনো কাজ করি না।

আরও পড়ুন: তেলের অভাবে ট্রেন চলাচল বন্ধ

শনিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া শেষে র‌্যাবের নবনিযুক্ত ডিজি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, দ্রুতই র‌্যাবের নিষেধাজ্ঞা বাতিল হচ্ছে না, র‌্যাবকে সংস্কারের কথাও জানান এই মার্কিন রাষ্ট্রদূত। এর প্রেক্ষিতে এসব কথা খুরশীদ হোসেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এম খুরশীদ হোসেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র র‌্যাব কর্মকর্তাদের যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা সরকারিভাবে মোকাবেলা করা হচ্ছে। তারা যেসব বিষয় আমাদের কাছে চেয়েছে, এরই মধ্যে আমরা সেসব বিষয় জবাব দিয়েছি। জবাব দেওয়ার পরে তারা আর পাল্টা প্রশ্ন করার সুযোগ পায়নি।

আরও পড়ুন: নারী এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারাল বাঘিনীরা

নিষেধাজ্ঞা দেওয়া আমেরিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্দেশ করে র‌্যাব ডিজি বলেন, আপনি বললেন এতোগুলো লোক আমার উধাও হয়েছে, বলতে তো হবে তারা কারা? আমরা তো বলেছি কে কোথায় কী অবস্থায় আছে। আমি মনে করি না এটা সরকার কিংবা আমাদের জন্য বড় কোনো চ্যালেঞ্জ। আমরা আমাদের দায়িত্ব পালন করে যাবো। এটা সত্য, যারা কাজ করে তাদের ভুলক্রুটি হতেই পারে। তবে দেখতে হবে, সেটা ব্যক্তি স্বার্থে করেছি, নাকি দেশের সাধারণ মানুষের জন্য করেছি। তাই বলবো, এসব বিষয় আমরা সরকারিভাবে মোকাবেলা করব।

সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত বলেছেন র‌্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না বরং র‌্যাবকে সংস্কারের জন্য বলা হয়েছে এমন প্রশ্নের জবাবে র‌্যাব ডিজি এম খুরশীদ হোসেন বলেন, আমি ব্যক্তিভাবে বলব র‌্যাব সংস্কারের কোনো প্রশ্নই দেখি না। আমরা এমন কোনো কাজ করছি না যে র‌্যাবকে সংস্কার করতে হবে। আমাদের পূর্ব থেকে যে বিধিবিধান আছে, সেই বিধিবিধান অনুসারে আমরা কাজ করছি। আমরা আইনের বাইরে কোনো কাজ করি না।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী চাকরিচ্যুত

পদমর্যাদার অপব্যবহার করে বিমানবন্দরের ভিআইপি সুবিধা নেওয়া এবং অননুমোদিতভাবে ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা