জাতীয়

স্যানিটাইজার থেকে আগুনে চিকিৎসক দম্পতি দগ্ধ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর হাতিরপুলের একটি বাসায় জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার থেকে লাগা আগুনে চিকিৎসক দম্পতি দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এরমধ্যে স্বামীর অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। স্ত্রীর অবস্থাও গুরুতর।

তারা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ডা. রাজিব ভট্টাচার্য ও তার স্ত্রী শ্যামলি সেন্ট্রাল মেডিকেল চক্ষু বিভাগের রেজিস্ট্রার ডা. অনূসূয়া ভট্টাচার্য ।

বুধবার (২২ জুলাই) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে জানান, মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।

ডা. রাজিবের শরীরের ৮৭ শতাংশ এবং তার স্ত্রীর ২০ শতাংশ দগ্ধ হয়েছে। রাজিবকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। স্ত্রীর অবস্থাও গুরুতর।

জানা গেছে, ডা. রাজিব-অনূসূয়া দম্পতি রাজধানীর হাতিরপুল ইস্টার্ন প্লাজার পেছনের একটি বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকেন। গত তিন সপ্তাহ ধরে তাদের পাঁচ বছর বয়সী একমাত্র মেয়ে রাজশ্রী ভট্টাচার্য কুমিল্লার দেবীদ্বারে দাদা বাড়িতে রয়েছে।

সূত্র জানায়, মঙ্গলবার রাতে রাজিব জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার একটি বড় বোতল থেকে ছোট বোতলে ঢালছিলেন। তখন কিছু স্যানিটাইজার নিচে পড়ে যায়। এ সময় মুখে থাকা সিগারেট অথবা মশার কয়েল থেকে আগুন ধরে যায়। এতে রাজিব দগ্ধ হন। তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন স্ত্রী অনূসূয়াও।

পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা