অতিরিক্ত যাত্রীর চাপে নৌকাডুবি
জাতীয়

অতিরিক্ত যাত্রীর চাপে নৌকাডুবি

সান নিউজ ডেস্ক: পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে মর্মান্তিক নৌকাডুবির ঘটনা অতিরিক্ত যাত্রীর চাপে ঘটেছে বলে জানিয়েছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি।

আরও পড়ুন: নিহতের সংখ্যা বেড়ে ৬৬

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায় এ তথ্য জানান।

দীপঙ্কর রায় জানান, ভয়াবহ নৌকাডুবির ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়। আজকের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। আমরা ইতোমধ্যে সব ভিডিও ডকুমেন্টস সংগ্রহ করেছি। প্রত্যক্ষদর্শী ও উদ্ধার কর্মীদের সঙ্গে কথা বলা হয়েছে। দুই পাড়ের মানুষের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। আমরা প্রাথমিকভাবে মনে করছি, অতিরিক্ত যাত্রীর চাপে এ ভয়াবহ নৌকাডুবির ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণ-হত্যা, ৯ জনের যাবজ্জীবন

প্রসঙ্গত, গত রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাটে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটে।

সনাতন ধর্মাবলম্বীর প্রায় শতাধিক মানুষ মহালয়া দেখতে আউলিয়া ঘাট থেকে নৌকায় বদেশ্বরী ঘাটে যাচ্ছিলেন। নৌকাটি ছাড়ার শুরুতেই দুলতে থাকে। এক পর্যায়ে দুলতে দুলতে মাঝ নদীতে গিয়ে ডুবে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় ৬৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: মেলোনি হতে যাচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী

এ ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। তদন্ত প্রতিবেদন তিন কার্য দিবসের মধ্যে জমা দেওয়ার কথা বলা যায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ধানমন্ডিতে প্রথম জানাজা আজ, মায়ের পাশেই শায়িত হবেন তোফায়েল

বাংলাদেশের প্রবীণ রাজনীতিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের প্রথম...

টঙ্গীবাড়িতে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক দুই

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার চাঠাতি পাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বা...

লক্ষ্মীপুরে পরিত্যক্ত ঘর থেকে এক নলা বন্দুক উদ্ধার

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্ত...

হজের পবিত্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

পবিত্র হজ পালন সম্পন্ন করে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্...

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশ-ডিএনসির সাঁড়াশি অভিযান

রাজধানীর মোহাম্মদপুর এলাকার জেনেভা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যা...

হজের পবিত্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

পবিত্র হজ পালন সম্পন্ন করে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্...

পরমাণু চুক্তিতে ইরানের জন্য ৩০ হাজার কোটি ডলার!

পরমাণু অস্ত্র তৈরির উদ্যোগ থেকে স্থায়ীভাবে সরে আসার প্রতিশ্রুতি দিলে যুক্তরাষ...

সন্ধ্যা ৭টার মধ্যেই বন্ধ দোকানপাট

দেশে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আবারও কঠোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নির্দেশ...

খান জাহান আলীর দিঘিতে কুমিরের আক্রমণ, নিখোঁজ ফাতেমা

বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘিতে ঘটে গেছে এক হৃদয়বিদারক...

গজারিয়াতে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষ, আহত- ৩

​মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চরবলাকী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা