সকালে লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতীয়
রানি এলিজাবেথের শেষকৃত্য

সকালে লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী

সান নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য এবং জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে লন্ডন ও নিউইয়র্ক যাচ্ছেন।

আরও পড়ুন : এসএসসি ও সমমান পরীক্ষা ১১ টায় শুরু

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগের কথা রয়েছে।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাদিয়া মুনা তাসনিম লন্ডনে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

আরও পড়ুন : মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শুক্রবার (১৬ সেপ্টেম্বর) লন্ডনে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। প্রধানমন্ত্রীর সঙ্গে আরও সাক্ষাৎ করবেন যুক্তরাজ্যের দক্ষিণ এশিয়া, উত্তর আফ্রিকা, জাতিসংঘ ও কমনওয়েলথ বিষয়কমন্ত্রী লর্ড আহমদ।

শনিবার (১৭ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের বিরোধীদলীয় এবং লেবার পার্টির নেতা স্যার কেইর স্টারমার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

আরও পড়ুন : প্রেসিডেন্ট জেলেনস্কি আহত

বাকিংহাম প্যালেসে রোববার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে রাজার এক সংবর্ধনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (১৯ সেপ্টেম্বর) ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নেবেন।

আরও পড়ুন : আম্পায়ার আসাদ রউফ মারা গেছেন

একই দিন সন্ধ্যায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং জাতিসংঘ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আব্দুল মুহিত।

আরও পড়ুন : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়র জন্ম

প্রসঙ্গত, মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সংবর্ধনায় যোগ দেবেন। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেশের বাজারে সোনার দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার টাকার বেশি

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্য সংশোধনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সম...

ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা

ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বাংলাদেশের প্রধানমন্ত্রীর স...

উত্তাল পদ্মায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

বৈরী আবহাওয়ার প্রভাবে পদ্মা নদী উত্তাল হয়ে পড়ায় গুরুত্বপূর্ণ দৌলতদিয়া–প...

গোমস্তাপুর সীমান্তে পুশ-ইন চেষ্টা ব্যর্থ, ২৮ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ...

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ৫০ জন উদ্ধার, পাচার চক্রের ৯ সদস্য আটক

কক্সবাজারের টেকনাফ উপকূলের বাহারছড়া সংলগ্ন বঙ্গোপসাগরে বড় ধরনের মানবপাচারচেষ্...

নোয়াখালীতে জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

নোয়াখালীর জেলা শহর মাইজদী পৌর বাজারে অভিযান চালিয়ে বিষাক্ত জেলি মিশ্রিত ১৪২ ক...

খাগড়াছড়িতে পার্বত্য মন্ত্রী পদে পুনর্বহালের দাবীতে মানববন্ধন 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পদ থেকে সদ্য পদত্যাগকারী এডভোকে...

এমপিওর দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে পানি-স্যালাইন  বিতরণ ছাত্র জমিয়তের

রোববার (৭ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষ...

লেবাননে ফের ইসরায়েলি হামলা, উত্তেজনা তুঙ্গে

দক্ষিণ লেবাননের বিভিন্ন অঞ্চলে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিন...

বুবলী বিতর্কের মাঝেই অপুর রহস্যময় পোস্ট, কী ইঙ্গিত দিলেন নায়িকা?

ঢালিউডের আলোচিত দুই তারকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরে আবারও সামাজিক মাধ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা