আজমীর শরীফ পরিদর্শনে প্রধানমন্ত্রী
জাতীয়

আজমীর শরীফ পরিদর্শনে প্রধানমন্ত্রী

সান নিউজ ডেস্ক: ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি সফরের শেষ দিনে আজমীরে সুফি সাধক মইনুদ্দিন চিশতির দরগাহ জিয়ারতের জন্য রাজস্থানের জয়পুরে পৌঁছেছেন।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে শনাক্ত ও মৃত্যু

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইট সকাল ৯টায় নয়াদিল্লি থেকে জয়পুরের উদ্দেশ্যে যাত্রা করে। সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাইটটি জয়পুর পৌঁছায়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী দেশ, জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে নফল নামাজ ও মোনাজাত করবেন।

আরও পড়ুন: বেঁচে রইলো না দগ্ধদের কেউই

জয়পুর থেকে আজমীর শহরে যাবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। সেখানে খাজা গরীবে নেওয়াজ খ্যাত সুফি সাধক মইনুদ্দিন চিশতি দরগাহ শরীফ পরিদর্শন করবেন তিনি।

এ দরগাহ পরিদর্শনের মাধ্যমেই প্রধানমন্ত্রী তার ৪ দিনের ভারত সফর শেষ করবেন এবং ঢাকায় ফিরে আসবেন।

আরও পড়ুন: ভিয়েতনামে বারে অগ্নিকাণ্ড, নিহত ৩২

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে গত ৫ সেপ্টেম্বর নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা