বক্তব্য অন্যভাবে উপস্থাপন করলে দুঃখ লাগে
জাতীয়
দেশে বাক স্বাধীনতা রয়েছে

বক্তব্য অন্যভাবে উপস্থাপন করলে দুঃখ লাগে

সান নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মিডিয়াকে দোষারোপ করে বলেছেন, ‘দেশে সবার বাক স্বাধীনতা রয়েছে। তাই সবাই সব কথা বলতে পারেন।

আরও পড়ুন : পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত

সবাই বলে, আমরা মিডিয়াকে কন্ট্রোল করি। মিডিয়া গল্প বানাবে, তবে বক্তব্য অন্যভাবে উপস্থাপন করলে দুঃখ লাগে।’

ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমি বলেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই দেশে সহনশীলতা আছে। সাম্প্রদায়িক কোনও সহিংসতা নাই, সবার সঙ্গে সম্প্রীতি আছে, দেশে উন্নয়ন হচ্ছে।

আর এ দেশে যত নাগরিক আছে, সে যেই ধর্মেরই হোক, সবার সমান অধিকার। এসময় মিডিয়াকে সহনশীল হওয়ার অনুরোধ জানান মন্ত্রী।

আরও পড়ুন : ভারতে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে

শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের দাম বাড়ায় জনগণ কষ্টে আছে। যে তেল ৯০ টাকা ছিল সেটা হয়ে গেল ১৫০ টাকা। আমি এটা কোনোভাবে অংকে মেলাতে পারি না।

ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে ২৮ টাকা। দাম ধরা উচিত ছিল, এক টাকা বা কয়েক পয়সা। কিন্তু একি কাণ্ড, সবকিছুর দাম হু হু করে বেড়ে উঠলো।’

এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমরা এ জন্য খুব উদ্বিগ্ন। শেখ হাসিনার সরকার সাধারণ মানুষের বন্ধু। আমরা সরকারে আছি সাধারণ লোকের জন্য। মানুষের যাতে কষ্ট না হয়, সেটা আমাদের একমাত্র লক্ষ্য।’

আরও পড়ুন : দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে

মোমেন বলেন, ‘ইসরায়েলে যখন যুদ্ধ হয়, তেলের দাম বাড়ে, পৃথিবীতে খাদ্যঘাটতি হয়। এখন ৫০ বছর পরে এসেও আমি তাজ্জব, এখনো যুদ্ধ একটা লেগেছে আর তেলের দাম ও খাদ্যদ্রব্যেরও দাম বেড়েছে। এটা খুব আশ্চর্যের বিষয়।’

পররাষ্ট্রমন্ত্রী পরামর্শ দিয়ে বলেন, ‘আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ, এ দেশটা আমাদের। দেশে যদি অস্থিতিশীলতা তৈরি হয়, তাহলে যারা অপপ্রচার করছে, তারাও ভালো থাকতে পারবে না।’

আরও পড়ুন : খাদ্য ঘাটতি নেই

প্রসঙ্গত, তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে সূরা ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন মন্ত্রী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা