বাইডেনের বিশেষ দূত আসছেন রোববার - রাশাদ হোসাইন
জাতীয়

বাইডেনের বিশেষ দূত আসছেন রোববার

সান নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত রাশাদ হোসাইন ৪ দিনের সফরে রোববার ঢাকায় আসছেন।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে জাহাজডুবিতে নিখোঁজ ১২

বাংলাদেশ সরকারের মন্ত্রী-সচিব, ধর্মীয় ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন রাশাদ হোসাইন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বিশেষ দূত রাশাদ হোসাইনের আগ্রহের পরিপ্রেক্ষিতে সরকারের কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রী-সচিবদের সঙ্গে শিডিউল করা হয়েছে।

তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) মিলনায়তনে একটি সেমিনারে বক্তব্য রাখবেন। যেখানে সরকারি-বেসরকারি প্রতিনিধিরা ছাড়াও কূটনীতিক ও মিডিয়াকে আমন্ত্রণ জানানো হবে।

আরও পড়ুন : গমের বাজার দখলে নিচ্ছে ভারত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সফরে পররাষ্ট্র, ধর্ম, আইন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন রাশাদ হোসাইন।

চলতি বছরের শুরুতে প্রেসিডেন্ট জো বাইডেনের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক দূত হিসেবে নিয়োগ পান ভারতীয় বংশোদ্ভূত রাশাদ হোসাইন।

তিনি বৈশ্বিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ে মার্কিন নীতি প্রণয়নে প্রেসিডেন্টকে পরামর্শ দিয়ে থাকেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম মুসলিম যিনি গুরুত্বপূর্ণ ওই পদে আসীন।

আরও পড়ুন : সরকার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে

বিশেষ দূত হওয়ার আগে রাশাদ হোসাইন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের অংশীদারিত্ব এবং গ্লোবাল এনগেজমেন্ট ডিরেক্টরেটের পরিচালক ছিলেন। তিনি হোয়াইট হাউসের ডেপুটি অ্যাসোসিয়েট কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেন।

এছাড়া ওবামা প্রশাসনের সময়ে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনে (ওআইসি) প্রতিনিধিত্ব করেছেন রাশাদ হোসাইন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা