ছবি-সংগৃহিত
জাতীয়

ভোজ‌্যতেলের দাম বাড়ছে না

সাননিউজ ডেস্ক: আমদানিকারক কোম্পানিগুলোর দাবির প্রেক্ষিতে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব নাকচ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

সেই সাথে যারাই বাজার অস্থিতিশীল করার চেষ্টা করবেন, তার বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (২ মার্চ) বিকেলে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর সংবাদমাধ‌্যমকে একথা জানান তিনি।

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভোজ্যতেল খোলা বিক্রির পরিবর্তে প্যাকেটজাত ব্যবস্থায় বিক্রি হবে। এ ব্যবস্থায় বিপণন নিশ্চিত করতে শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ও কাজ করছে।

আরও পড়ুন: দুই শিক্ষাবর্ষের ঘাটতি পূরণের চেষ্টা চলছে

তিনি বলেন, রোজাকে সামনে রেখে একশ্রেণীর ব্যবসায়ী বাজার ব্যবস্থায় কারসাজি করার চেষ্টা করেন। কোনো ধরনের কারসাজি সরকার মানবে না। ইতোমধ্যে ভোজ্যতেলসহ কিছু পণ্যের ক্ষেত্রে খবর পাওয়া যাচ্ছে যে, নির্ধারিত দরে বিক্রি হচ্ছে না। মধ্যস্বত্বভোগীরা এতে জড়িত বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। বাজারের এই অস্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বাহিনী, জেলা প্রশাসক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, প্রতিযোগিতা কমিশনসহ অন্যান্য সংস্থাকে বাজারে অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে তেলের দাম সমন্বয় করতে গত ৬ ফেব্রুয়ারি প্রতি লিটার তেলের দাম ৮ টাকা বাড়ায় সরকার।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা