জাতীয়

আরও ১০ লাখ টিকা পেল বাংলাদেশ

সান নিউজ ডেস্ক: মহামারী মোকাবেলায় বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকার ১০ লাখের বেশি ডোজ টিকা উপহার দিয়েছে যুক্তরাজ্য সরকার। গত ২৩ ফেব্রুয়ারি টিকাগুলো বাংলাদেশে এসে পৌঁছায়।

আরও পড়ুন:দুই লাখ কোটি টাকার বাজেট অনুমোদন

বুধবার (২ মার্চ) ঢাকাস্থ যুক্তরাজ্যের দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, যুক্তরাজ্য বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরও ১০ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে। টিকার চালান গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশে আসে। যুক্তরাজ্যের এই দ্বিপাক্ষিক অনুদান করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে বাংলাদেশের লড়াই ও দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারকে শক্তিশালী করবে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে যুক্তরাজ্য কোভ্যাক্সের আওতায় প্রথম দফায় বাংলাদেশকে ৪০ লাখের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দেয়। দুই মাস পর দেশটি থেকে দ্বিতীয় দফায় আরও ১০ লাখ টিকা পেল বাংলাদেশ। সব মিলিয়ে দেশটি থেকে বাংলাদেশের পাওয়া টিকার পরিমাণ দাঁড়াল ৫০ লাখের বেশি।

আরও পড়ুন:শেখ হাসিনাকে হত্যাচেষ্টার আসামি গ্রেফতার

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেন, যুক্তরাজ্য থেকে বাংলাদেশকে এক মিলিয়ন ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকার দেওয়াকে স্বাগত জানাই। যুক্তরাজ্যের এই সমর্থন মহামারি মোকাবিলা করতে আমাদের এক ধাপ এগিয়ে নিয়ে যায়। দ্রুত পুনরুদ্ধার এবং একটি স্বাস্থ্যকর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করে।

করোনাভাইরাস অতিমারি মোকাবিলায় বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাজ্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন প্রস্তুতে সহায়তা করার জন্য ৯ কোটি পাউন্ড বিনিয়োগসহ অন্যান্য কার্যক্রমে বিশ্বে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছে। বিশ্বব্যাপী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ৫০ কোটিরও বেশি ডোজ অলাভজনক মূল্যে বিতরণ করা হয়েছে, যার দুই-তৃতীয়াংশ নিম্ন ও মধ্যম আয়ের দেশে যাচ্ছে।

আরও পড়ুন:আমি ন্যায়বিচার পাইনি, আপিল করব

২০২০ সালে কোভ্যাক্স প্রতিষ্ঠার প্রচেষ্টা শুরু করে যুক্তরাজ্য এবং বিশ্বের নিম্ন আয়ের দেশগুলিতে ভ্যাকসিনের চাহিদা মেটাতে মোট ৫৪.৮ কোটি পাউন্ড প্রদান করে। এই কোভ্যাক্স স্কিমটি ৮৩টি নিম্ন-মধ্যম আয়ের দেশসহ ১৩৭টিরও বেশি দেশ ও অঞ্চলে ১৫.২ কোটিরও বেশি ভ্যাকসিন ডোজ সরবরাহ করেছে। প্রাথমিক ভ্যাকসিনের শতকরা ৬৫ ভাগ ডোজ অক্সফোর্ড-অস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রদানের মাধ্যমে সম্পন্ন হয়েছে। কোভ্যাক্সের লক্ষ্য ২০২২ সালের প্রথম দিকে বিশ্বের নিম্ন আয়ের দেশগুলিতে ১৮০ কোটি ডোজ টিকা সরবরাহ করা।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা