গণটিকা কার্যক্রম (ছবি: সংগৃহীত)
জাতীয়

আজ গণটিকার শেষ দিন 

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে চলছে করোনার গণটিকা কার্যক্রম। মানুষের আগ্রহের কারণে গণটিকা কার্যক্রমের মেয়াদ দুই দিন বৃদ্ধি করে স্বাস্থ্য অধিদফতর। আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) এ কার্যক্রমের শেষ দিন।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে টিকা নিতে মো. রাজিব নামে এক গার্মেন্টস শ্রমিক বলেন, এতদিন টিকা নেইনি কারণ অনেক ধরণের কথাবার্তা শুনেছি, ভেবেছিলাম না নিলেও হয়তো চলবে। এছাড়া অফিস থেকেও ছুটি পাচ্ছিলাম না। এখন অফিসে ছুটি দিয়েছে, আর টিকা না নিলে অফিসেও কাজ করতে পারবো না বলেছে। তাই টিকা নিতে এসেছি।

মিরপুর ৪ নম্বর ওয়ার্ড কমিশনার মোহাম্মদ জামাল মোস্তফা বলেন, যারা প্রথম ডোজ টিকা নেননি, তাদের জন্যই গণটিকার ব্যবস্থা করা হয়েছে। শনিবারে টিকা নেওয়ার চাহিদা দেখে সময় আরও দু’দিন বৃদ্ধি করেছে সরকার।

আরও পড়ুন: আবারও সয়াবিনের দাম বাড়ানোর ঘোষণা

উল্লেখ, করোনা (কোভিড-১৯) প্রতিরোধে মোট জনসংখ্যার ৭০ ভাগ মানুষকে প্রথম ডোজের আওতায় আনতে দেশব্যাপী চলছে এই গণটিকা কার্যক্রম।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা