কর্মকর্তারা নির্বাচন ভবনের নিচে তাদের ফুল দিয়ে বরণ করে নেন (ছবি: সংগৃহীত)
জাতীয়

নতুন ইসিকে ফুল দিয়ে বরণ করল কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন সদ্য নিয়োগ পাওয়া নির্বাচন কমিশনকে (ইসি) বরণ করে নিয়েছেন কর্মকর্তারা।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে পুরো কমিশন ইসি সচিবালয়ে গেলে সচিবসহ সকল কর্মকর্তারা নির্বাচন ভবনের নিচে তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

এদিকে এর ১৩ দিন পর নির্বাচন কমিশনে আবারও কর্মচঞ্চলতা ফিরে এসেছে।

গত ১৪ ফেব্রুয়ারি কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের বিদায়ের পর ২৬ ফেব্রুয়ারি নতুন কমিশনকে নিয়োগ দেয় রাষ্ট্রপতি। পাঁচ সদস্যের কমিশন শপথ নিয়েছে গতকাল ২৭ ফেব্রুয়ারি। এ হিসেবে প্রথমবারের মতো ১২দিন ফাঁকা ছিল পুরো কমিশন। বর্তমান কমিশনের মেয়াদ পূর্ণ হবে ২০২৭ সালের ২৬ ফেব্রুয়ারি।

নিয়োগপ্রাপ্ত অন্য নির্বাচন কমিশনাররা হলেন-অবসরপ্রাপ্ত জেলা এবং দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর এবং আনিছুর রহমান।

আরও পড়ুন: সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

এ পর্যন্ত ১৩ জন সিইসি নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে সাতজন বিচারপতি ও ছয়জন সাবেক আমলা।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা