জাতীয়

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে খুন

নিজস্ব প্রতিবেদক: সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে রাজধানীর পল্লবীর সি-ব্লকে গত ২২ ফেব্রুয়ারি জাহিদ হাসান (২৫) নামে এক যুবক খুন হন। পল্লবীর সি-ব্লকে অবস্থিত কাঁচাবাজারের পেঁয়াজ পট্টি এলাকায় সিনিয়র ও জুনিয়র নামে দুইটি গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) ও রোববার (২৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত রাজধানীর পল্লবী, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে র‍্যাব-৪ এর একটি দল।

গ্রেপ্তাররা হলেন মো. ইফরান ওরফে ডামরু (২৪), মো. ডলার হোসেন ওরফে ডলার (২৫), মো. রাজা হোসেন (২২) ও মো. কোরবান (২৫)।

র‍্যাব-৪ সূত্রে জানা গেছে, মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই গ্রুপের সদস্যদের মধ্যে মারামারি হয়। সিনিয়র গ্রুপের সদস্যদের হামলায় জুনিয়র গ্রুপের সদস্য জাহিদ হাসান নিহত হন। ঘটনার পর নিহতের বাবা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়া তদন্তের এক পর্যায়ে চারজন হত্যাকারীকে শনাক্ত করে র‍্যাব-৪।

আরও পড়ুন: পুলিশের আত্মত্যাগে প্রিয়জনকেই হারায়

র‍্যাব-৪ প্রাথমিক অনুসন্ধানে জানতে পারে, ভিকটিম জাহিদ হাসান পল্লবীর বেনারশী পট্টি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। পেশায় বাসচালক ছিলেন। তবে করোনা পরিস্থিতির কারণে যানবাহন চলাচল সীমিত হওয়ায় পেশা পরিবর্তন করে মাছ ব্যবসা শুরু করেন তিনি।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক।

অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন, ভিকটিম জাহিদ ও গ্রেফতার হওয়া অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা। ওই এলাকায় সিনিয়র ও জুনিয়র গ্রুপ নামে দুইটি গ্রুপ রয়েছে। যারা এলাকায় চুরি-ছিনতাই, চাঁদাবাজিসহ মাদক সেবন ও মাদক ব্যবসা করত। নিহত জাহিদ জুনিয়র গ্রুপের সদস্য ছিলেন। এছাড়া গ্রেফতার হওয়া অভিযুক্তরা সিনিয়র গ্রুপের সদস্য। ঘটনার দিন সন্ধ্যায় প্রথমে জুনিয়র গ্রুপের সদস্যদের সঙ্গে সিনিয়র গ্রুপের ইমরান আলীর মাদক ব্যবসা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ের জুনিয়র গ্রুপের সদস্যরা ইমরান আলীকে মারধর করে। এ খবর পেয়ে সিনিয়র গ্রুপের প্রধান মো. ইফরান ওরফে ডামরু ও মো. ডলার হোসেনের নেতৃত্বে এক দল সন্ত্রাসী ওই দিন রাত ১০টায় দেশীয় অস্ত্র নিয়ে জুনিয়র গ্রুপের সদস্যদের ওপর হামলা করে। এ সময় এজাহারভুক্ত আসামি মিঠুন, কামরান, ডলার, রাজা ও কোরবানসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিম জাহিদসহ অন্যান্যদের উপর হামলা করে।

আরও পড়ুন: প্রকৃত ইতিহাস তুলে ধরার তাগিদ

মিঠুন, ডলার ও কামরানের এলোপাথাড়ি আঘাতে ভিকটিম জাহিদ ভারসাম্য হারিয়ে ফেলে। এরপর মামলার প্রধান আসামি মো ইফরান ওরফে ডামরু তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমের পেটে ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ ঘটনায় জুনিয়র গ্রুপের সদস্য মো কামরান (২২) ও হাসান (২৩) গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিম জাহিদসহ আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে ভিকটিম জাহিদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি বলেন, গ্রেফতার হওয়া অভিযুক্তরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা শিকার করেছেন। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় বিস্ফোরক, মাদক, চুরি-ছিনতাই ও মারামারির একাধিক মামলা রয়েছে। গ্রেফতারদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পল্লবী থানায় হস্তান্তর করা হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

জুনে সড়কে ঝরল ৪৬৩ প্রাণ, শীর্ষে চট্টগ্রাম

দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত জুন মাসে দেশের বিভিন্ন স্থ...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ ক...

সুন্দরগঞ্জে ভয়াবহ জলাবদ্ধতায় আমন ধানের বীজতলা ও সবজির ব্যাপক ক্ষতি

টানা ভারি বর্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে...

গাইবান্ধার চরাঞ্চলে মূল্যবান ভারী খনিজ বালু আহরণের কর্মযজ্ঞ

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে বাণিজ্যিকভাবে মূল্যবান ভারী খন...

‘মান্নাত’ নিয়ে আইনি জটিলতার অবসান শাহরুখ খানের 

বলিউড অভিনেতা শাহরুখ খানের ঐতিহ্যবাহী বাড়ি ‘মান্নাত’ নিয়ে চলা আইন...

৭ বছর পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দ 

নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ দীর্ঘ সাত বছরের বিরতি শেষে আবারও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা