জাতীয়

১ কোটি ২০ লাখ টিকা দেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন একদিনে ১ কোটি ২০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। তিনি আরও মন্তব্য করে বলেন, এর মধ্য দিয়ে লক্ষ্যমাত্রার বেশি মানুষকে টিকার আওতায় আনা সম্ভব।

রোববার (২৭ ফেব্রুয়ারী) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া চার হাজার চিকিৎসকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে জাহিদ মালেক এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শনিবার সব মিলেয়ে আমরা এক কোটি ২০ লাখ মানুষকে টিকা দিতে পেরেছি। এর মধ্যে এক কোটি ১১ লাখ লোককে দেওয়া হয়েছে প্রথম ডোজ। বাকিদের দ্বিতীয় ডোজ। মোট জনসংখ্যার ৭৩ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও ব‌লেন, গত পাঁচ বছ‌রে ১৫ হাজার চি‌কিৎসক ও ২০ নার্স নি‌য়োগ দেওয়া হ‌য়ে‌ছে। এনথিওল‌জিস্ট ও ল‌্যাব টেক‌নেশিয়ান নি‌য়োগ দেওয়া হ‌বে।

আরও পড়ুন: বইমেলার সময়সীমা বৃদ্ধি

অনুষ্ঠানে আরও উপস্তিত ছিলেন স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খোরশীদ আলম অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর প্রমুখ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা