সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জ (ছবি: সংগৃহীত)
জাতীয়

বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকে সার্চ কমিটি

নিজস্ব প্রতিবেদক: দেশের বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠকে বসেছে সার্চ কমিটি।

শনিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার বাছাইয়ের অংশ হিসেবে সার্চ কমিটি দেশের বিশিষ্ট নাগরিকদের নিয়ে এ বৈঠকে বসেন।

সভায় রয়েছেন—আপিল বিভাগের বিচারপতি ও সার্চ কমিটির প্রধান ওবায়দুল হাসান, সদস্য হিসেবে হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।

এছাড়া বিশিষ্ট নাগরিকের মধ্যে উপস্থিত রয়েছেন— সাবেক অ্যাটর্নি জেনারেল ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যাপক বোরহান উদ্দিন খান ও একই বিভাগে আসিফ নজরুল, সাবেক অতিরিক্ত এটর্নি জেনারেল এম কে রহমান, বোরহান উদ্দিন, আলী ইমাম মজুমদার, সংবিধান বিশেষজ্ঞ ও আইনজ্ঞ শাহদীন মালিক, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল।

আরও পড়ুন: সার্চ কমিটিতে নাম দিয়েছে আ’লীগ

প্রসঙ্গত, সিইসি ও ইসি নিয়োগ আইনের বিধান মতে ৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা