আইজিপি ড. বেনজির আহমেদ
জাতীয়

জার্মান সফরে যাচ্ছেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদসহ প্রশাসনের ৩ কর্মকর্তা ৯ দিনের এক গুরুত্বপূর্ণ সফরে জার্মান যাচ্ছেন ।

এদিকে আইজিপির এ সফরকে কেন্দ্র করে কিছু মাধ্যমে প্রচার হয়েছে, ‘তিনি বিছানার চাদর ও বালিশের কাভার কিনতে জার্মান যাচ্ছেন।’

অপরদিকে, পুলিশ সদর দপ্তর জানিয়েছে, বিছানার চাদর কিনতে নয়, পুলিশ বাহিনীর জন্য ১ লাখ বিছানার চাদর ও বালিশের কাভার কেনার প্রক্রিয়ায় রঙের মান যাচাইয়ে এ সফরে যাচ্ছেন আইজিপিসহ ওই ৩ কর্মকর্তা।

তবে, বিছানার চাদর কেনা হচ্ছে দেশীয় ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে। রঙটা আসবে জার্মানি থেকে। সেজন্য ‘ফ্যাক্টরি অ্যাকসেপটেন্স টেস্ট’ করতে এই সফরের আয়োজন করা হয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি ( সোমবার) এই সফরের বিষয়ে একটি আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে বিষয়টি নিয়ে নানামুখী আলোচনা চলছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশের একটি কপি সংবাদ মাধ্যমের কাছে এসেছে। ওই আদেশ অনুযায়ী আইজিপি ড. বেনজীর আহমেদ ছাড়াও আরও ২জন কর্মকর্তা জার্মানি যাচ্ছেন।

জানা যায়, অপর দুজন হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. ফিরোজ উদ্দীন খলিফা ও পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম। তারা ২৮ ফেব্রুয়ারির মধ্যে সুবিধাজনক সময়ে ৯দিনের সফরে জার্মানি যাবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার সাক্ষরিত আদেশটিতে বলা হয়, ১ লাখ বিছানার চাদর ও বালিশের কভারের (ডাবল) শিপমেন্টের জন্য (জাহাজীকরণ) ‘ফ্যাক্টরি অ্যাকসেপটেন্স টেস্টে’ অংশ নিতে ৩ কর্মকর্তা এই সফরে যাবেন।

অফিস আদেশটির শর্তাবলির মধ্যে রয়েছে, ওই পরিদর্শনমূলক সফরের সকল ব্যয় আয়োজক বহন করবে এবং এর সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক যোগ থাকবে না।

এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান সংবাদ মাধ্যমকে জানান, জার্মান থেকে বিছানার চাদর কেনার বিষয়টি ঠিক নয়।

১ লাখ বিছানার চাদর ও বালিশের কাভারের অর্ডারটা পেয়েছে দেশীয় একটি প্রতিষ্ঠান। দেশীয় সেই প্রতিষ্ঠান রঙ নেবে জার্মানের একটি কোম্পানি থেকে।

‘ফ্যাক্টরি অ্যাকসেপটেন্স টেস্ট’ চলমান একটা প্রক্রিয়া। এটার জন্যই আইজিপির জার্মানি যাওয়ার কথা রয়েছে।

তিনি জানান, জার্মান সফরের খরচ বহন করছে দেশীয় ঠিকাদার প্রতিষ্ঠান। পরিদর্শন দলের সঙ্গে ঠিকাদার প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরাও থাকবেন। পুলিশের সদস্যরাই এসব বিছানার চাদর ও বালিশের কাভার ব্যবহার করবেন।

আরও পড়ুন: রাসেলের গাড়ি কিনলেন হাবিবুর

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশটির অনুলিপি পররাষ্ট্র সচিব, মহাপুলিশ পরিদর্শক, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের ব্যক্তিগত সচিব, জননিরাপত্তা বিভাগের উপ-সচিব (প্রশাসন-১), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অভিবাসন) ও জননিরাপত্তা বিভাগের প্রোগ্রামারের কাছে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ড. বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা এবং পুলিশের ৩০তম মহাপরিদর্শক। তিনি ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইতিপূর্বে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা