জাতীয়

সংসদ থেকে বিএনপির ওয়াকআউট

নিজস্ব প্রতিবেদক:
সংসদ থেকে ওয়াকআউট করেছে বিএনপি। মঙ্গলবার মাগরিবের নামাজের বিরতির পর সংসদ অধিবেশনের অনির্ধারিত আলোচনা চলাকালে আওয়ামী লীগের সংসদ সদস্যদের বিরুদ্ধে অপ্রাসঙ্গিক কথা বলার অভিযোগ তুলে হারুনুর রশীদের নেতৃত্বে বিএনপির সংসদ সদস্যরা ওয়াকআউট করেন। এটাই চলতি একাদশ সংসদে বিএনপির প্রথম ওয়াকআউট।

সংসদের বৈঠকে বিএনপির সংসদ সদস্য হারুন বর্তমান সরকারের সময় অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনের সমালোচনা করে ‘গণতন্ত্রের’ স্বার্থে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার দাবি তোলেন। ওই নির্বাচন অবাধ করতে উদ্যোগ না নিলে সংসদ থেকে ওয়াকআউট করারও হুমকি দেন তিনি।

এমপি হারুন বলেন, এই নির্বাচন কি আসলেই নির্বাচন হবে? এতে কি জনগণ ভোট দিতে পারবে? এই নির্বাচনের পরিবেশ কি সরকার নিশ্চিত করতে পারবে? এই বিষয়ে দায়িত্বশীলদের থেকে উত্তর পেতে চাই। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা এবং নির্বাচনকে নিয়ে যে সহিংসতা চলছে তা বন্ধের দাবি করছি। না করলে আমরা সংসদ থেকে ওয়াক-আউট করবো।

হারুনুর রশীদের বক্তব্যের পর সরকার দলের সিনিয়র সংসদ সদস্য তোফায়েল আহমেদ ও আমির হোসেন আমু ফ্লোর নিয়ে তার পাল্টা জবাব দেন। এসময় সরকার দলের এই দুই নেতা প্রসঙ্গক্রমে অতীতে বিএনপি সরকারের আমলে অনুষ্ঠিত সংসদ উপনির্বাচনসহ নানা নির্বাচনে অনিয়মের কথা তুলে ধরেন। তাদের বক্তব্যের পর এমপি হারুন আবারও ফ্লোর চাইলে স্পিকার তা নাকচ করে দেন। এ সময় হারুনুর রশীদ মাইক ছাড়াই কথা বলেন। সরকারি দলের সদস্যরা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে পাল্টা বক্তব্য দিতে গিয়ে এই প্রসঙ্গের বাইরে গিয়ে কথা বলেছেন এমন দাবি করে তারা ওয়াকআউট করেন।

ওয়াক আউটের বিষয়ে জানতে চাইলে এমপি হারুন বলেন, সরকারি দলের সংসদ সদস্যরা ঢাকা সিটি করপোরেশন নির্বাচনি প্রচারণায় অংশ নিচ্ছে। দুইজন সিনিয়র নেতা নির্বাচনে সমন্বয়ের দায়িত্ব পালন করছেন। এ প্রেক্ষাপটে সংসদে সিটি কপোরেশন নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা জানতে চেয়েছি। কিন্তু তারা আমার বক্তব্যের জবাব না দিয়ে অপ্রসাঙ্গিক বিষয় নিয়ে কথা বলেছেন। তখন আমরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে ওয়াকআউট করেছি।

সান/ এমএপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

আগামী ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

আসন্ন ৯ নভেম্বর বিকেলে বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। ওই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা