জাতীয়
ঢাকা সিটি নির্বাচন

ভোট গ্রহণের দিন পরিবর্তনের দাবিতে শাহবাগে অবরোধ 

সরস্বতী পূজার দিনে (৩০ জানুয়ারি) ঢাকা সিটি নির্বাচনের ভোট না নেয়ার দাবিতে শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

পূজার জন্য ভোট পেছানোর আবেদন আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) হাইকোর্টে খারিজ হয়ে গেলে বিকালে ওই শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এর ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল।

অবরোধকারী শিক্ষার্থীদরে একজন বলেন, শাহবাগের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় সড়ক অবরোধ করে জনদুর্ভোগ তৈরি করতে আমরাও চাই না। কিন্তু হাইকোর্ট সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের রিট খারিজ করে দেয়ার পর আমরা না এসে পারলাম না। একই দিনে পূজা ও নির্বাচন হতে পারে না।

আরেক শিক্ষার্থী বলেন, পূজার দিনে নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত ঠিক হয়নি নির্বাচন কমিশনের। এটি একটি অসাংবিধানিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে আমরা মানতে পারি না।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ৩০ জানুয়ারি ভোটগ্রহণের বিরেধিতা করে আসছে পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

কিন্তু তাদের আবেদনে নির্বাচন কমিশন সাড়া দেওয়ায় ভোটের দিন পরিবর্তনের জন্য হাইকোর্টে রিট করেন এক আইনজীবী । মঙ্গলবার (১৪ জানুয়ারি) আদালত তা খারিজ করে দেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা