জাতীয়

নারী নির্যাতন ও যৌতুক মামলায় পুলিশের এসআই জেলহাজতে

পাবনা প্রতিনিধি
নারী নির্যাতন ও যৌতুক মামলায় ঢাকার (ডিএমপি) যাত্রাবাড়ী থানায় কর্মরত পুলিশের এসআই নাসির আহম্মেদকে জেলহাজতে পাঠানো হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে পাবনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ওলিউল ইসলাম এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, পাবনা সদর উপজেলার বলরামপুর গ্রামের সাইফুল ইসলাম বাদী হয়ে পাবনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধিত-২০০৩) ১১(খ)(গ) ৩০ ধারায় এসআই নাসির আহম্মেদ, মোস্তাক আহম্মেদ, সালমা আহম্মেদ ও লাকী খাতুনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলার বাদী সাইফুল ইসলাম অভিযোগ করেন, তার মেয়ে রুবিনা আক্তার রুনার সঙ্গে পাবনা শহরের কাচারী পাড়ার মোস্তাক আহম্মেদের ছেলে নাসির আহম্মেদের পুলিশে চাকরি পাওয়ার আগেই পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই নাসির ৫ লাখ টাকা যৌতুক দাবিতে তার মেয়ে রুবিনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। একপর্যায়ে যৌতুক না পেয়ে অন্য আসামিদের যোগসাজশে তার মেয়েকে মারধর করে নাসির। এছাড়া নাসির পরকীয়ায় জড়িত বলেও মামলায় অভিযোগ করা হয়েছে। মামলায় নাছিরের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সোমবার দুপুরে মামলার ধার্য তারিখের আগেই ঢাকার যাত্রাবাড়ী থানায় কর্মরত এসআই নাসির আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। আদালতের আদেশের পর নাসিরকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সান/ এমএপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা