ছবি সংগৃহীত
জাতীয়

জেঁকে শীত বসছে

নিজস্ব প্রতিবেদক: এরইমধ্যে রাজধানীসহ দেশজুড়ে শীত বাড়তে শুরু করেছে। মৌলভীবাজার ও দেশের উত্তরে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী কয়েক দিন শীতের তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানাচ্ছে, রোববার (২ জানুয়ারি) দেশের অধিকাংশ জেলাতে কুয়াশার পরিমাণ আরও বাড়তে পারে। সেই সঙ্গে দক্ষিণ–পশ্চিমাঞ্চলে শীতের অনুভূতি বেশি থাকতে পারে। শৈত্যপ্রবাহ শুরু হয়ে যেতে পারে যশোর–চুয়াডাঙ্গাসহ আশপাশের জেলাগুলোতে। আগামী কয়েক দিনে যা ছড়াতে পারে উত্তরাঞ্চল এবং দক্ষিণ–পশ্চিমাঞ্চলে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, বাংলাদেশের আকাশ থেকে মেঘ সরে গেছে যার ফলে দিনের বেলা রোদ বাড়তে শুরু করেছে। অন্য দিকে, কমতে শুরু করেছে রাতের তাপমাত্রা। আগামী কয়েক দিন ধারাবাহিকভাবে শীত বাড়তে পারে। শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়তে পারে।

দীর্ঘ মেয়াদি পূর্বাভাসে বলা হয়, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দেশে দুই থেকে তিনটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের আগে কমলো স্বর্ণের দাম

ঈদুল আজহার আগে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সি...

রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন কিশোরগঞ্জের যুবক

ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্...

শিশুদের ওপর বর্বরতা বন্ধ করার তাগিদ ইউনিসেফের

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের প...

লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব

এবার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব আল হাসান। শ...

নিউইয়র্কের মেয়র মামদানির সঙ্গে জায়েদ খান, কী কারণ

ঢালিউড অভিনেতা জায়েদ খান শুক্রবার (২২ মে) রাতে ফেস...

পাকিস্তানে ট্রেনে বিস্ফোরণ, ২৪ সামরিক কর্মী নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের বেলুচিস্তান প্রদেশে রো...

মিষ্টি-রসালো লিচু চিনবেন কীভাবে

লিচুর মৌসুম চলছে। বাজারে উঠতে শুরু করেছে পাকা লিচু...

দুই আসামি আদালতে, দুপুরে চার্জশিট দেবে পুলিশ

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ...

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএমপির একগুচ্ছ নির্দেশনা

ঈদুল আজহার ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে গণপরিব...

হোয়াইট হাউসের বাইরে নিহত নাসির বেস্ট সম্পর্কে যা জানা গেল

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের বাইরে শনিবার (২৩ মে)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা