জাতীয়

‘ঢাকা নগর পরিবহণ’ নামছে রোববার

নিজস্ব প্রতিবেদক: পরীক্ষামূলকভাবে দেশে প্রথমবারের মতো বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের পরীক্ষামূলক যাত্রা শুরু হচ্ছে রোববার (২৬ ডিসেম্বর)। ইত্যেমধ্যে এই কার্যক্রমে সম্পৃক্ত চালক ও কাউন্টার ম্যানদেরকে প্রশিক্ষণসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

জানা গেছে, গণপবিহণে শৃঙ্খলা ফেরাতে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বাস স্টপেজ থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঢাকার গণপরিবহণ ব্যবস্থাকে দুটি ভাগ করেছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। এর মধ্যে একটি হলো আরবান ট্রান্সপোর্ট। এর মধ্যে ঢাকায় সিটি টার্মিনাল থাকবে ৮টি। এছাড়া ৬টি কোম্পানির মাধ্যমে ছয় রংয়ের বাস দিয়ে সিটি সার্ভিস পরিচালনা করা হবে।

প্রথমদিন লাল-সবুজ রংয়ের পরিবহণ চালু করা হচ্ছে। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত প্রায় ২১ কিলোমিটারের রুটে ২৬ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে ‘বাস রুট রেশনালাইজেশন’ কার্যক্রম চালু হবে। প্রাথমিকভাবে ৫০টি বাস দিয়ে বাস রুট রেশনালাইজেশনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হচ্ছে।

আর ঢাকার আশপাশের জেলার বাসগুলোকে সাব-আরবান ট্রান্সপোর্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঢাকা শহরের বাইরে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর এবং নারায়ণগঞ্জের এসব জেলার বাস সার্ভিসকে সাব-আরবান ট্রান্সপোর্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তিনটি মাদার কোম্পানির মাধ্যমে এসব জেলার সার্ভিসকে পরিচালনা করা হবে। আন্তঃজেলার সব বাস ঢাকার বাইরে ৪টি টার্মিনালে থামবে। সেখান থেকে সাব-আরবান ট্রান্সপোর্টের মাধ্যমে ঢাকায় প্রবেশ করবে।

সাব আরবান ট্রান্সপোর্টের বাসগুলো এসব সিটি টার্মিনালে প্রবেশ করবে। সিটি টার্মিনাল থেকে আরবার ট্রান্সপোর্টের মাধ্যমে নির্দিষ্ট গন্তব্যে ভ্রমণ করবেন যাত্রীরা। এক্ষেত্রে ঢাকার ২৯১ রুট কমিয়ে ৪২ রুটে আনার প্রস্তাব করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, ঘাটারচর থেকে কাঁচপুর রুটে বিআরটিসির ৩০টি বাস এবং ট্রান্সসিলভার ২০টি বাস নিয়ে ঢাকা নগর পরিবহনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। প্রথমে ৫০টি বাস নিয়ে যাত্রা শুরু হলেও কিছুদিনের মধ্যে এ রুটে মোট ১০০টি বাস চলাচল করবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা