স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
জাতীয়

দেশে সন্ত্রাস-চাঁদাবাজদের জায়গা হবে না

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশের কোথাও সন্ত্রাস ও চাঁদাবাজদের জায়গা হবে না। আগের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এখনকার আইনশৃঙ্খলা বাহিনীর বিস্তর তফাৎ‌। বর্তমানের পুলিশ অনেক শক্তিশালী।

শনিবার (২৫ ডিসেম্বর) মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর আফতাবনগরে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে পুলিশি ব্যবস্থার অনেক পরিবর্তন হয়েছে। ১২ বছর আগে পুলিশের যে অবস্থা ছিলো এখন আর সেই অবস্থায় তারা নেই।‌ বর্তমানের পুলিশ সদস্যরা অনেক দক্ষ ও শক্তিশালী। যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলা করতে তারা সক্ষম। এছাড়া জঙ্গি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর পদক্ষেপ রাখছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা কিভাবে স্বাধীনতা পেয়েছি—এখন তা বিশ্বের সবারই জানা। স্বাধীনতা পরবর্তী সাড়ে তিন বছরে দেশকে শূন্য থেকে দাঁড় করানোর চেষ্টা করেন তিনি। আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছি। অনেকের রায় কার্যকর হয়েছে আবার অনেকে পালিয়ে আছে। তাদের অবস্থান নিশ্চিত করে আমরা এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেবো।

আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তথ্য ও প্রযুক্তি বিভাগের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশানের উপপুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আফতাবনগর জহুরুল ইসলাম সিটি সোসাইটির সভাপতি মো. আলমগীর হোসেন ঢালী।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা