জাতীয়

র‌্যাবের হেলিকপ্টারে দগ্ধ দু’জন ঢাকায় 

নিজস্ব প্রতিনিধি, ঢামেক: ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় মারুফা (৪৮) ও সেলিম রেজা (৪৫) নামে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য র‌্যাবের হেলিকপ্টার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে তাদেরকে বার্ন ইউনিটে ভর্তি হয়। এর আগে তেজগাঁও বিমানবন্দরে নামার পর তাদের দুটি আলাদা অ্যাম্বুলেন্সে করে বার্ন ইনস্টিটিউটে আনা হয়। এ নিয়ে বার্ন ইন্সটিউটে লঞ্চের আগুনে গুরুতর দগ্ধ সাত জন ভর্তি রয়েছেন। আর একজনের পোড়া কম হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা।

এর আগে, ঢাকা থেকে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ-আল মামুন ও র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বরিশাল মেডিকেল কলেজে পৌঁছান। সেখানে আহত রোগীদের সঙ্গে কথা বলেন র‌্যাব মহাপরিচালক। আহতদের মধ্যে গুরুতর দুইজনকে র‌্যাবের হেলিকপ্টারে ঢাকায় আনার কথা জানানো হয়।

প্রসঙ্গত, ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে গতকাল বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঝালকাঠি সদর হাসপাতালে শতাধিক যাত্রী দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বৃদ্ধ, শিশুসহ অনেকে নিখোঁজ রয়েছেন। লঞ্চে প্রায় আট শতাধিক যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/মোস্তাফিজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা