জাতীয়

লঞ্চে অগ্নিকাণ্ড: মা-ছেলে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

নিজস্ব প্রতিনিধি, ঢামেক: ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর দগ্ধ মা ও ছেলেসহ দুইজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় দগ্ধ জেসমিনের মেয়ে মাহিনুর আক্তার (৭) হাসপাতালে আনার পথে এম্বুলেন্সে মারা গেছেন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেল তিনটায় তাদেরকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ মা-ছেলে হলেন, মা জেসমিন বেগম (২৮) ও তার ছেলে মোঃ তামিম হোসেন (১১)। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসা ছাত্র। দগ্ধ জেসমিন বরগুনা জেলার সদর উপজেলার কাপড় ব্যবসায়ী মোঃ খলিলুর রহমানের স্ত্রী।

এদিকে, দগ্ধ জেসমিনের মেয়ে মাহিনুর আক্তারের মৃতদেহ কেরানীগঞ্জ শুভাবাঢ্যা উত্তরপাড়ায় নানীর বাড়িতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৃত শিশুটির মামা মোহাম্মদ মামুন মিয়া। তিনি জানান, গত ১২ দিন আগে জেসমিনের নানী জয়তুননেছা শারীরিক অসুস্থতায় মারা যাওয়ায় বরগুনা সদর থেকে তারা ঢাকার কেরানীগঞ্জে এসেছিলেন। পরে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) কেরানীগঞ্জ থেকে বরগুনায় যাওয়ার লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন দগ্ধ হন।

এ ব্যাপারে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন জানান, দগ্ধ জেসমিন বেগমের শরীরে ১২ শতাংশ ও তার ছেলে মোঃ তামিমের শরীরে ৩০ শতাংশ পুড়ে গেছে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

এছাড়া লঞ্চে আগুনের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ৫জন চিকিৎসকের একটি দল ঔষধপত্র ও সরঞ্জাম নিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে বিকেলে রওনা হয়েছে বলে জানিয়েছেন আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন।

এদিকে, লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকের পরিবার শেখ হাসিনা বার্ন ইউনিটে স্বজনদের খোঁজে দাঁড়িয়ে আছেন। অপেক্ষায় থাকা জেসমিন জানান, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বরিশালে যাওয়ার লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় তার বোন তাসলিমা ও তাসলিমার দুই মেয়ে ও এক ছেলে দগ্ধ হয়েছেন। তাদের খোঁজে শেখ হাসিনা বার্ন এসেছি। তবে তাদের এখনও পাওয়া যায়নি। হয় তো তারা রাস্তায় অন্য কোন হাসপাতালে রয়েছেন অথবা হাসপাতাল আসার পথে বলেও রয়েছেন বলে মনে করছেন তিনি।

সান নিউজ/মোস্তাফিজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা