প্রধানমন্ত্রী শেখ হাসিনা
জাতীয়

ওমিক্রন নিয়ে সতর্ক থাকার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্বব্যাপী তোলপাড় শুরু হয়েছে। ইতিমধ্যে যুক্তরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। আর এই মহামারি ওমিক্রন নিয়ে এবার সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৩ ডিসেম্বর) মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব সচিব বলেন, এটার বিষয়ে (ওমিক্রন) খুবই কেয়ারফুল থাকতে বলা হয়েছে। এটা ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড হয়ে যাচ্ছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা খুবই লাকি যে, আমাদের যে দুজন আক্রান্ত হয়েছেন, দুজনই ক্রিকেট বোর্ডের। ক্রিক্রেট বোর্ডের একটা সুবিধা হচ্ছে তাদের সঙ্গে সোনারগাঁওয়ের একটা অ্যাগ্রিমেন্ট আছে। সোনারগাঁওয়ের একটা ফ্লোরে একটা উইং রেখে বায়ো বাবল করে দিয়েছে। তারা সরাসরি এয়ারপোর্ট থেকে বায়ো বাবলে ঢুকে যায় এবং সেখানে টেস্ট। লাকিলি সবার মাঝে দুজনের ধরা পড়েছে, অন্যরা ডিটেক্টেড হয় নাই। তারা ফ্যামিলি বা কারও সঙ্গে টাচে আসার সুযোগ পায় নাই। এয়ারপোর্টেও তাদের সঙ্গে বাইরের কারও যোগাযোগ ছিল না।

আনোয়ারুল ইসলাম বলেন, এ বিষয়ে বিশেষ দৃষ্টি দিতে বলা হয়েছে এবং ওয়ার্ল্ড ওয়াইড সাইন্টিস্টরা বুস্টার ডোজের কথা বলছে, সেটা আমাদের দেশেও উনারা চিন্তা-ভাবনা করছেন কীভাবে বুস্টার ডোজ দেওয়া যায়। এটা টেকনিক্যাল কমিটিকে ইন্ট্রাকশন দেওয়া হয়েছে পেমেন্টে না অন-পেমেন্টে দেওয়া যায়। কবে, কীভাবে বুস্টার ডোজ দেওয়া হবে এটা নিয়ে কাজ করতে বলা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভায় বারবার রিকুয়েস্ট করা হয়েছে, উই হ্যাব টু ভেরি কেয়ারফুল।

দক্ষিণ আফ্রিকা সফরে তার ঘনিষ্ট বন্ধুর নিকট থেকে নতুন ভ্যারিয়েন্টের প্রটোকল দিয়েছেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, তারা বলছে এটা খুব তাড়াতাড়ি স্প্রেড করে। যদিও এটা ডেল্টার মতো না। কিন্তু এটা স্প্রেড করার হারটা বেশি।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা