জাতীয়

শীঘ্রই আসছে শৈত্যপ্রবাহ

সাননিউজ ডেস্ক: মাত্র দুদিন পরই শুরু হবে পৌষ মাস।আর এ পৌষের প্রথম সপ্তাহেই দেখা মিলতে পারে শৈত্যপ্রবাহের। এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদরা ১৪ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরুর পূর্বাভাস দিলেও তা কিছুটা বিলম্বিত হচ্ছে। তবে চলতি মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বরের দিকে দেশের উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে বার্তা দেন আবহাওয়াবিদরা।

তবে দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা কমছে। এই কমার ধারা মোটামুটি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। রোববার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ২ ডিগ্রি থাকলেও সোমবার তা কমে হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি।

এ বিষয়ে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুছ বলেন, সর্বনিম্ন তাপমাত্রা আবার কিছুটা বেড়ে গেছে। তেঁতুলিয়ায় ৯ দশমিক ৯ ডিগ্রি থেকে বেড়ে ১০ দশমিক ১ ডিগ্রি হয়েছে। রংপুর অঞ্চল বাদ দিয়ে দেশের অন্যান্য অঞ্চলে ২ ডিগ্রি পর্যন্ত কমেছে। ঢাকায় ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে।

আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। ১৮ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে শুরু হতে পারে এই শৈত্যপ্রবাহ।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা