জাতীয়

শ্রমিকদের কল্যাণে ২ কোটি টাকা সহায়তা

নিজস্ব প্রতিবেদক: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন “বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ ও টাঙ্গাইল জেলার প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের ৩৮৭জন শ্রমিক এবং তাদের পরিবােরর সদস্যদের চিকিৎসা ও তাদের সন্তানদের উচ্চ শিক্ষায় ১ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকা দেয়া হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সম্মেলনকক্ষে এক চেক বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে এসকল শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের মাঝে চেক হস্তান্তর করা হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর মহাপরিচালক গোকুল কৃষ্ণ ঘোষ সহায়তা প্রাপ্তদের হাতে সহায়তার চেক তুলে দেন। ঢাকা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক জনাব মো: আবু আশরীফ মাহমুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটিতে শ্রম অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল লতিফ খানসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়এবং শ্রম অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে ঢাকা বিভাগের এ চার জেলার গরীব অসহায় শ্রমজীবী মেহনতি মানুষ ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণে শ্রম মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ তহবিল হতে এ সহায়তা প্রদান হিসেবে অতিথিগণ তাদের বক্তৃতায় উল্লেখ করেন। শ্রমজীবী মেহনতি মানুষের সহায়তায় শ্রম মন্ত্রণালয়ের অধীন এ তহবিল সব সময় তাদের পাশে থাকবে সহায়তা প্রাপ্ত শ্রমিকগণ আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কল্যাণের জন্য সরকার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল গঠন করে। এ পর্যন্ত এ তহবিল হতে ১১ হাজারেরও বেশি শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে প্রায় ৪৪ কোটি টাকা সহায়তা দেয়া হয়েছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা