ছবি: সংগৃহীত
জাতীয়

বহুতল ভবন থেকে লাফিয়ে স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় ৭ম তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে ফারহান ইসলাম ফুয়াদ (১৪) নামে মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ছয়টায় উত্তরা পশ্চিম বাসা নং-৩১ রোড় নং-৯ সেক্টর নং-১২ ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতের মা শামিম আরা নিপা বলেন, তিন মাস পূর্বে ফুয়াদের বাবা হার্টের সমস্যায় মারা গেছে। তারপর থেকেই ফুয়াদ মানসিকভাবে ভেঙে পড়েছে। মোবাইলে অনলাইনে গেমসে আসক্ত ছিল গত তিনদিন আগে গেমস খেলাকে কেন্দ্র করে মোবাইলে কোন বন্ধুর সাথে তার ঝগড়া হয়। বিষয়টি আমি ফলো করেছি। তারপর সে ওই দিনই ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে চিকিৎসকের শরণাপন্ন হই। আজ সকালে ঘুম থেকে উঠে ফুয়াদ বলে মা আমি বাথরুমে যাব ফিরে এসে কিছু সময় পরে আবারো বলে আমি বাথরুমে যাব। বাথরুম করে এসে তোমার কাছে আবার শুয়ে ঘুমাবো। কিছুক্ষণ পর বাড়ির নিরাপত্তা কর্মী থেকে খবর পায়, সে বাসা নিচে পড়ে আছে।

তিনি আরও বলেন, পরে তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে, পরে সেখান থেকে সকাল পৌনে দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মৃত শওকত ইসলাম ফাহিমের ছেলে ফুয়াদ। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট। উত্তরা পশ্চিম বাসা নং-৩১ রোড় নং-৯ সেক্টর সপ্তম তলার তৃতীয় তলায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা