জাতীয়

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার রায় আজ

নিজস্ব প্রতিদেক:বুয়েটের শিক্ষার্থী আবরার হত্যা মামলার রায় আজ বুধবার (৮ ডিসেম্বর) । দুপুর ১২টার দিকে এ রায় ঘোষণা করা হবে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করবেন।

এর আগে গত ২৮ নভেম্বর রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় রায় ঘোষণার জন্য পুনরায় ৮ ডিসেম্বর দিন ধার্য করা হয়।

রায় ঘোষণার আগে কারাগার থেকে আজ ২২ আসামিকে আদালতে হাজির করা হবে। রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকে ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মো. আবু আব্দুল্লাহ ভুঁইয়া জানান, আজ রায় ঘোষণার জন্য দিন ধার্য রয়েছে। বেলা ১২টায় রায় ঘোষিত হবে।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তাদেরকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় পরের দিন চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরারের বাবা বরকত উল্লাহ।

তদন্ত শেষে ডিবি পুলিশ ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। অভিযুক্তদের মধ্যে ২২ জন কারাগারে রয়েছেন। তিন জন পলাতক রয়েছেন। মামলায় আট জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা সকল আসামির মৃত্যুদণ্ড চেয়ে আদালতে আবেদন জানিয়েছেন। তারা বলেছেন, আবরারের স্বজনরা এখনো কাঁদছে। তার মা যেন বলতে পারেন, ছেলে হত্যায় ন্যায়বিচার পেয়েছি। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা অভিযোগ থেকে খালাস চেয়ে আদালতে আবেদন জানান।

এদিকে আবরারের স্বজনরা রয়েছেন কাঙ্ক্ষিত রায়ের প্রতীক্ষায়। তারা ন্যায়বিচার চেয়েছেন আদালতের কাছে। যাতে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত সকল আসামিই সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড পান।

আবরারের বাবা বরকত উল্লাহ বলেন, ‘ছেলে হত্যার রায় শুনতে সোমবার (৬ ডিসেম্বর) রাতে ঢাকায় এসেছি। এক আত্মীয়ের বাসায় উঠেছি। রায় শুনতে সকালে আদালতে যাবো।’

তিনি আরও বলেন, ‘আমার ছেলেকে যারা হত্যা করেছে, সবার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাশা করছি। এবার যেন আর রায় ঘোষণার তারিখ না পেছানো হয়।’

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা