তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান
জাতীয়

ডা. মুরাদের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: সদ্য পদত্যাগী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ থানায় লিখিত অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়কে কটাক্ষ ও নারী শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ডা. মুরাদের বিরুদ্ধে এ অভিযোগ করেন সলিমুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী জুলিয়াস সিজার।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি এই অভিযোগটি করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৫ ডিসেম্বর নাহিদ রেইনস (Nahidrains Pictures) নামে একটি ফেসবুক পেজের লাইভে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাবির ছাত্রীদের নিয়ে বিকৃত ও বিদ্বেষমূলক বক্তব্য দেন মুরাদ হাসান। তিনি দেশের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠকে তাচ্ছিল্য করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী রোকেয়া হল এবং শামসুন্নাহার হলের নারী শিক্ষার্থীদের চরিত্র হননের অপচেষ্টা করেন।

জুলিয়াস বলেন, অভিযোগটি শাহবাগ থানা রেখেছে। থানার ওসি জানিয়েছেন, তারা এটি ডিএমপির সাইবার ইউনিটে পাঠাবেন। তারাই এটি তদন্ত করে দেখবেন। সত্যতা মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা