জাতীয়

সন্তান প্রসবের পরদিন দিলো এসএসসি পরীক্ষা

কুমিল্লা প্রতিনিধি: জেলার ইমা আক্তার সন্তান প্রসবের পর দিন কেন্দ্রে গিয়ে এসএসসি পরীক্ষা দিয়েছেছে। সে তিতাস উপজেলার লালপুর নজরুল ইসলাম উচ্চবিদ্যালয়ের ছাত্রী।

ইমা শাহাপুর গ্রামের দুবাইপ্রবাসী বাদল মিয়ার স্ত্রী ও তিতাসের লালপুর গ্রামের হোসেন সরকারের মেয়ে। দাউদকান্দি গৌরীপুর বিলকিস মোশাররফ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে রোববার (২১ নভেম্বর) দুপুর দুটায় ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষায় অংশগ্রহণ করে।

ডা. জান্নাতুল নাঈমা শিলা জানান, শনিবার বিকেলে ইমাকে দাউদকান্দির গ্রিনল্যাব হসপিটালে ভর্তি করা হয়। সব কিছু স্বাভাবিক থাকায় সন্ধ্যা ৬টায় নরমাল ডেলেভারির মাধ্যমে একটি কন্যাসন্তান প্রসব করানো হয়। ইমা নিজেই জানায় সে পরীক্ষা দিতে আগ্রহী। বাচ্চা ও মায়ের শারীরিক অবস্থা ভালো হওয়ায় পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। মূলত নরমাল ডেলেভারির কয়েকঘণ্টা পর মায়েরা সুস্থ হয়ে যায়।

ইমা আক্তারের দেবর গিয়াস উদ্দিন জানান, গত বছর আমার ভাই বাদল মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। তারপর থেকে সে পড়াশুনা চালিয়ে যায়। বর্তমানে মা ও বাচ্চা দুইজনেই ভালো আছে।

লালপুর নজরুল ইসলাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমেদ বলেন, ইমা মেধাবী ছাত্রী। করোনা মহামারিতে স্কুল বন্ধ থাকার সময় তার বিয়ে হয়। সে এররও পড়াশুনা বন্ধ করেনি। আমরা ইমার উজ্জ্বল ভবিষৎ কামনা করি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

খুবির নারী হলে গোপনে ভিডিও ধারণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘বিজয় ২৪’ হলের নারী শিক্ষার্থীদের ওয়...

ভোলায় স্বপন বাহিনীর প্রধান আটক, অস্ত্র উদ্ধার

ভোলার মনপুরা উপজেলায় অভিযান চালিয়ে স্বপন বাহিনীর প্রধান ও একাধিক মামলার আসামি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা