জাতীয়

বিমানবন্দর রেলস্টেশন ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় মেহেদী হাসান (২১) নামে এক রাজমিস্ত্রি মারা গেছেন। রোববার (২১নভেম্বর) রাত ৭টায় দুর্ঘটনাটি ঘটে।

মৃতের সহকর্মীর রুমমেট রাফসান জানান, সন্ধ্যায় হাসান ঘুরতে বের হয়েছিল। খবর পেয়ে তার দুই বন্ধু তাকে উদ্ধার করে প্রথমে বাড্ডা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখান থেকে রাত সাড়ে নয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের অপর বন্ধু আলামিন জানান, রাব্বি ও সাগরসহ তিন বন্ধু মিলে ঘুরতে বের হয়েছিল। সেখানে বিমানবন্দর রেলস্টেশন এলাকায় মেহেদি রেললাইনের পাশে প্রস্রাব করতে গেলে সেখানে ট্রেনের ধাক্কায় তিনি আহত হন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবহিত করা হয়েছে।

মৃত মেহেদী কুমিল্লার দেবিদ্বার উপজেলার মধুমুড়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি দক্ষিণ বাড্ডায় ভাড়া বাসায় সহকর্মীসহ থাকতেন। তিন বোন দুই ভাইয়ের মধ্যে তিনি চতুর্থ।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ধানমন্ডিতে প্রথম জানাজা আজ, মায়ের পাশেই শায়িত হবেন তোফায়েল

বাংলাদেশের প্রবীণ রাজনীতিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের প্রথম...

হজের পবিত্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

পবিত্র হজ পালন সম্পন্ন করে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্...

টঙ্গীবাড়িতে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক দুই

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার চাঠাতি পাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বা...

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়ে...

লক্ষ্মীপুরে পরিত্যক্ত ঘর থেকে এক নলা বন্দুক উদ্ধার

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্ত...

প্রশাসনে বড় রদবদল, একাধিক অতিরিক্ত সচিবের বদলি ও পদায়ন

দেশের প্রশাসনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। নতুন প্রজ্ঞাপনের ম...

গরু চুরির সন্দেহে গণধোলাই, হাসপাতালে মৃত্যু: ভোলাহাটে চাঞ্চল্য

গরু চুরির সন্দেহকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় এক ব্যক্তির...

বিশ্বকাপের মাটিতে আর্জেন্টিনার প্রথম দিন—মেসিদের অনুশীলনে কী ছিল বিশেষ?

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা জাতীয়...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

ঈদে কেন বাড়ে সড়ক দুর্ঘটনা?

প্রতি বছর ঈদ এলেই দেশের সড়কগুলো যেন আরও বেশি অনিরাপদ হয়ে ওঠে। স্বাভাবিক সময়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা