ছবি সংগৃহীত
জাতীয়

বস্তিতে করোনার টিকাদান শুরু মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহেদ মালিক বলেছেন, ‘আগামীকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) থেকে বস্তিবাসীদের জন্য করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে। আমরা প্রথমে মহাখালীর কড়াইল বস্তি থেকে টিকাদান কর্মসূচি শুরু করবো।’

সোমবার (১৫ নভেম্বর) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) কোভিড টিকা পরিবহনে রেফ্রিজারেটর ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, কড়াইল বস্তিতে প্রায় তিন লাখ মানুষ বাস করে। তাদের দিয়েই শুরু করা হবে টিকাদান কর্মসূচি। পর্যায়ক্রমে অন্যান্য বস্তিতে আমাদের কার্যক্রম শুরু হবে।’

তিনি আরও বলেন, ‘বস্তিবাসীর যাদের নিবন্ধন নেই, তারা অন স্পটে এসে নিবন্ধন করতে পারবেন। এনআইডি অথবা জন্মনিবন্ধনের মাধ্যমেই নিবন্ধন করা যাবে।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা