জাতীয়

এক লাখ ৩৫ হাজার শ্রমিককে চিকিৎসাসেবা প্রদান

নিজস্ব প্রতিবেদক: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, করোনাকালীন শ্রম অধিদপ্তরের শ্রম কল্যাণ কেন্দ্রের মাধ্যমে সারা দেশে এক লাখ ৩৫ হাজার ৬’শ শ্রমিককে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) খুলনা মহানগরীর রুপসা এলাকায় বিভাগীয় শ্রম দপ্তর আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, শিল্পের উৎপাদন বৃদ্ধির জন্য শ্রমিকের সাবাস্থ্য সুরক্ষা সবার আগে। শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সেবা প্রদানের জন্য তেজগাঁও শিল্প এলাকায় শ্রম অধিদপ্তরের নিজস্ব জমিতে ‘ন্যাশনাল লেবার হাসপাতাল’ নির্মাণের উদ্যোগ নিয়েছি। সুস্থ শ্রমিক উৎপাদনে বেশি শ্রম দিতে পারে। এতে মালিকের লাভ, শ্রমিকের লাভ, দেশের লাভ।

প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের স্বাস্থ্য সেবা প্রদানের বিষয়ে কারখানা মালিকদের সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এখন মালিকগণও তাদের শ্রমিকদের প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানের ব্যবস্থা রাখছেন। সবাই মিলে শ্রমিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারলে সকল সেক্টরে নিরাপদ কর্ম পরিবেশ অর্জন আরো সহজ হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে শ্রম দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জাতির পিতার জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে শ্রম কল্যাণ কেন্দ্রের দু’জন চিকিৎসক শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদান করবেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

স্বাস্থ্য সচিবকে সব হাসপাতালে সার্কুলার জারি করতে হবে: হাইকোর্ট

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সরকারি ও বেসরকারি সব হাসপাতাল এবং ক্লিনিকে জরুরি চিক...

র‍্যাবের পরিবর্তে নতুন বাহিনী, কী আছে খসড়া আইনে? 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা