তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান
জাতীয়

প্রধানমন্ত্রী চাইলে আগুনেও ঝাপ দেবো 

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, প্রধানমন্ত্রী আমার মা। তিনি আমাকে যে দায়িত্ব দেবেন সেটাই পালন করবো। তিনি যদি বলেন, আগুনে ঝাপ দে, মুরাদ। আমি তাই করবো।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী ডা. মুরাদ ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সজ্জন ব্যক্তি, সফল মানুষ। কিন্তু তাকে সহযোগিতা করার জন্য সেখানে আরেকজনকে দায়িত্ব দেয়া উচিত। বিশেষ করে আগামী নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীকে বিষয়টি বিবেচনার অনুরোধ জানান তিনি।

প্রতিমন্ত্রীকে সেই দায়িত্ব দিলে পালন করবেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী আমার মা। তিনি আমাকে যে দায়িত্ব দেবেন সেটাই পালন করবো। তিনি যদি বলেন, আগুনে ঝাপ দে, মুরাদ। আমি তাই করবো।

ডা. মুরাদ বলেন, ইউপি নির্বাচনে হানাহানি, মারামারি, রক্তক্ষয়ী সংঘর্ষ অত্যন্ত বেদনাদায়ক। খারাপ লাগে, কষ্ট লাগে। ব্যর্থ হচ্ছি না, আমাদের মানসিকতার সমস্যা। প্রধানমন্ত্রী দেশে নেই, আমাদের আরও সহনশীল হওয়া উচিত। এ রকম মারামারি হানাহানি আওয়ামী লীগের সংস্কৃতি না।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, প্রধানমন্ত্রী দেশে নেই, নির্বাচন হচ্ছে। আমাদের কি দায়িত্বশীল হওয়া উচিত না? আমার দলের নেতাকর্মীদের এই কমনসেন্সটা কবে গ্রো করবে? একটা মেম্বার না হলে কী হবে, না খেয়ে মারা যাবে? মেম্বার হলেই বা কী হবে, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর কন্যার মতো তার চেয়ে বেশি কাজ করে ফেলবেন? আমি হাত জোর করে অনুরোধ করছি, দাঙ্গা-হাঙ্গামা কইরেন না। বিশেষ করে আমাদের দলের কালচার এটা না।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা