ফাইল ফটো
জাতীয়

ফ্রান্সে লাল গালিচা সংবর্ধনা পাবেন প্রধানমন্ত্রী

সাননিউজ ডেস্ক: ফান্স বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা জানানোর জন্য প্রস্তুতি নিয়েছে। প্যারিসে পৌঁছানোর পর মঙ্গলবার (৯ নভেম্বর) দ্য গল বিমানবন্দরে শেখ হাসিনাকে এই সম্মান দেওয়া হবে।

সোমবার (৮ নভেম্বর) ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেন, প্রধানমন্ত্রীকে দ্য গল বিমানবন্দরে লাল গালিচার পাশাপাশি আর্মস স্যালুট দেওয়া হবে।

রাষ্ট্রদূত জানান, এ ছাড়াও এলিসি প্রাসাদেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর পক্ষ থেকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে। প্রাসাদেও আর্মস স্যালুট দেওয়া হবে। এছাড়া লা ইনভালিদাস অর্থাৎ যুদ্ধে নিহত সৈনিকদের স্বীকৃতি দেওয়ার জন্য মনুমেন্টে গার্ড অব অনার দেওয়া হবে।

মঙ্গলবার পাঁচ দিনের সফরে প্যারিসে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট ছাড়াও প্রধানমন্ত্রী জাঁ ক্যাস্টেক্সের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে। এছাড়া ফ্রান্সের সিনেটের প্রেসিডেন্ট জেরার্ড লার্চার, প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলে, এয়ারবাস ও থ্যালাসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হতে পারে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু  

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি ভোটের প্রত্যাশা পূরণ হলো না: নাহিদ 

প্রত্যাশা ছিল গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হব...

অনুমতি ছাড়া গাছ কর্তন, টেন্ডার ছাড়া কলেজের নির্মাণ কাজের অভিযোগ

সাভারের দোসাইদ এ কে স্কুল অ্যান্ড কলেজে সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে গ...

সাংবাদিকদের সঙ্গে কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডের মতবিনিময়

দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য চা-চক্র ও মতবিনিময় সভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা