জাতীয়

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে অমিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৬৫ হাজার টাকা খুইয়েছেন অমিত কুমার ভৌমিক (৩২) নামে এক ব্যক্তি। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেছে স্বজনেরা।

বুধবার (৩ নভেম্বর) দুপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। অমিতের বাসা ঢাকার দয়াগঞ্জে। তবে তিনি মগবাজারের কেজিএসএম গ্রুপ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সেকশন ম্যানেজার হিসাবে চাকুরি করেন।

অমিতের শ্বশুর নিতাই গোপাল দাস বলেন, প্রাথমিকভাবে আমরা যতটুকু জানতে পেরেছি, সে অফিসিয়াল কাজে বাহিরে গিয়েছিল। পরে লোকজনের মাধ্যমে মুঠোফোনে সংবাদ পাই, অমিত সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অচেতন অবস্থায় পড়ে আছেন। আমরা সেখান থেকে তাকে উদ্ধার করে বিকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি।

নিতাই আরও জানান, অমিতের সঙ্গে ৬৫ হাজার টাকা ছিল। পরে তা পাওয়া যায়নি। শুধুমাত্র মুঠোফোনটি পাওয়া গেছে। তবে কিভাবে ঘটনাটি ঘটেছে। তা অমিত সুস্থ না হলে সঠিকভাবে বিস্তারিত বলা যাবে না।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, এখানে তার পাকস্থলী পরিষ্কারের পর মিডফোর্ড হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতের তিন দফা প্রস্তাব

চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতে রক্তক্ষয় ও বৈশ্বিক অর্থনৈতিক সংকট কমাতে এবার অত্য...

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে নাসুম-মিরাজের উত্থান

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বোলারদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে সর্বশ...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা