জাতীয়

প্রতারণায় জড়িত বিকাশ কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: প্রতারকদের কাছে বিকাশের এজেন্টদের তালিকা সরবরাহের অভিযোগে তানভীর সিরাজী ওরফে সিজার (৩৮) নামে প্রতিষ্ঠানটির এক টেরিটরি ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের বিশেষ পুলিশ সুপার সাইদুর রহমান খান। এর আগে বিকাশ কর্মকর্তা সিজারকে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি বিকাশ এজেন্টের সাড়ে চার লাখ টাকা হাতিয়ে নেয়ার একটি ঘটনায় তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তারা জবানবন্দিতে বিকাশ প্রতারণার কাজে সিজার জড়িত আছেন বলে জানিয়েছেন। বিকাশ প্রতারকরা সিজারের কাছ থেকে প্রাপ্ত এজেন্ট নম্বরে ফোন দিয়ে বিকাশ কর্মকর্তা পরিচয় দিয়ে তাদের বিভিন্ন অফারের কথা বলে ওটিপি ও পাসওয়ার্ড নিয়ে সমূদয় টাকা সেন্ড মানি করে হাতিয়ে নিতেন। সিজার একজন বিকাশ কর্মকর্তা হয়ে প্রতারকদের এই কাজে টাকার বিনিময়ে তথ্য সহযোগিতা করতেন বলে স্বীকারও করেছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিকাশের টেরিটরি ম্যানেজার সিজার প্রতারকদের কাছে প্রতিটি তালিকার বিনিময়ে পেতেন ১৫-১২ হাজার টাকা। তিনি বিকাশের টেরিটরি ম্যানেজার হিসেবে ঢাকা, গাজীপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জে দীর্ঘ নয় বছর ধরে কর্মরত ছিলেন। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স পাস করেছেন। তিনি ২০১২ সালে টেরিটরি ম্যানেজার হিসেবে বিকাশে যোগদান করেন।

সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের বিশেষ পুলিশ সুপার সাইদুর রহমান খান জানান, সম্প্রতি সাড়ে চার লাখ টাকা হাতিয়ে নেয়ার একটি ঘটনায় টাঙ্গাইলের সখিপুর থানায় মামলা করেন তক্তারচালা বাজারের বিকাশ ব্যবসায়ী। তাদেরকে বিকাশ এজেন্ট নম্বরে প্রতারকরা ফোন দিয়ে নিজেদের বিকাশ কর্মকর্তা পরিচয়ে দিয়ে বিভিন্ন অফারের কথা বলে ওটিপি ও পিনকোড নম্বর নিয়ে মোট ৪ লাখ ৪৮ হাজার টাকা সেন্ড মানি করে হাতিয়ে নেয়। মামলা পর জড়িত থাকার অভিযোগে প্রতারক চক্রের ছয় আসামিকে গ্রেফতার সিআইডি। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সিজার গ্রেফতার করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা