বাড্ডা থানা
জাতীয়

রাজধানীতে লাঠির আঘাতে নারী নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাই-ভাতিজাদের লাঠির আঘাতে রুবিনা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ভাতিজা হাসিদুল (২৭) গুরুতর আহত হয়েছেন।

রোববার (৩১ অক্টোবর) দুপুরে বাড্ডার বেরাইদ এলাকায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল চারটায় রুবিনা বেগমকে মৃত ঘোষণা করেন।

রুবিনা বাড্ডার বেরাইদ এলাকার বাসিন্দা ও মুদি ব্যবসায়ী শরিফ হোসেনের স্ত্রী। তাদের দুই ছেলে রয়েছে।

নিহতের ভাই মাহফুজুর রহমান জানান, নিহতের কাকাত ভাই শহিবুর (৪৫) ও তার ছেলে ফয়সাল, বাদশাহ, মিনহাজসহ কয়েকজন মিলে রোববার দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠিসোটা রড দিয়ে রুবিনা বেগমের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় চাচি রুবিনাকে বাাঁচাতে এগিয়ে গেলে ভাতিজা হাসিদুলের মাথায়ও আঘাত করা হয়।

আহত হাসিদুল জানান, তার দাদা মৃত হাজী আলী আকবর দুই বিয়ে করেছেন। প্রথম সংসারের সন্তান তার বাবা ও চাচা শরিফ হোসেন। আর দাদার দ্বিতীয় সংসারের সন্তান হচ্ছেন শহিবুর। তারা ঘটনাটি ঘটিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ হাসান জানান, পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের মাথায় ভারি বস্তুর আঘাতের রক্তাক্ত জখম রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ঢাকা ফেরতদের শরীরে ডেঙ্গু, পঞ্চগড়ে স্থানীয় সংক্রমণ নেই

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার ইসমাইল হোসেন (৩৫) একটি বাসের সুপারভাইজার।...

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে যৌথ অভিযান পরিচালনার বিষয়ে আন...

ফেনীর পথে পথে জনতার ঢল, প্রধানমন্ত্রীর গাড়ি ঘিরে পুষ্পবৃষ্টি

ঢাকা থেকে সড়ক পথে ফেনী যাওয়ার সময় নারায়ণগঞ্জসহ ঢা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা