জাতীয়

দায়িত্ব পালনে উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে হবে

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, সরকারি দায়িত্ব পালনে উদ্ভাবনী চিন্তা-চেতনার বিকাশ ঘটাতে হবে। সততা, নিষ্ঠা ও পরিচ্ছন্নতার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। দেশ সেবার ব্রত নিজের মধ্যে ধারণ করতে হবে। জনকল্যাণে কাজ করার দৃঢ় মানসিকতা ধারণে করতে হবে।

রোববার (৩১ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তর কক্ষে সদ্য যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপনকালে মন্ত্রী এসব কথা বলেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে এ সময় মন্ত্রী আরো বলেন, সরকারি চাকরিতে পদোন্নতি হচ্ছে ভালো কার্যসম্পাদনের স্বীকৃতি। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। দেশের কল্যাণে নতুন দায়িত্বপ্রাপ্ত পদে আরো ভালোভাবে দায়িত্ব পালনের প্রত্যাশা পূরণ করতে হবে। অনাকাঙ্খিত কোন চাপের কারণে অনিয়ম বা দুর্নীতির সাথে সম্পৃক্ত হবেন না।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদেরে এ সময় ফুলেল শুভেচ্ছা জানান মন্ত্রী।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, সুবোল বোস মনি, মো. তৌফিকুল আরিফ ও এস এম ফেরদৌস আলমসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মোট ৮ জন উপসচিব যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, সুব্রত ভৌমিক, ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, হাফছা বেগম, এ জেড এম নূরুল হক, মোহাম্মদ হাবীবুর রহমান, মো. হেমায়েত হোসেন, শাহীনা ফেরদৌসি ও মোহাম্মদ আব্দুল আহাদ।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা