জাতীয়

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে পৌনে ৫ লাখ নিয়োগ 

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একটি জনবল কাঠামো তৈরি করে প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়েছে। সেটি চূড়ান্ত হলে স্বাস্থ্য খাতে পৌনে পাঁচ লাখ জনবল নিয়োগ দেওয়া হবে। এটি হলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।

বুধবার (২০ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) প্রথম সম্মেলনে অংশ নিয়ে এসব কথা স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেছেন, সরকারের পক্ষ থেকে বারবার উদ্যোগ নেওয়া হলেও নানা জটিলতায় পাস করা সম্ভব হয়নি স্বাস্থ্য সুরক্ষা আইন। তবে এবার হবেই হবে। আমি এটা করেই যাব।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় নাটকীয় পরিবর্তন এনেছে। এই পরিবর্তন আমাদের ধরে রাখতে হবে। হাসপাতাল ব্যবস্থাপনার মান উন্নত করতে হবে। হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

জাহিদ মালেক বলেন, কয়েক দিনে ধরে আবার সংক্রমণ বাড়ছে, আমাদের দেশে করোনার তৃতীয় ঢেউ আবার আসুক এটা আমরা কেউ চাই না। এ জন্য এখন থেকে সবাইকে সতর্ক হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনার কারণে অনেক দেশের সরকার পরিবর্তন।

তিনি বলেন, করোনা প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রম চলমান রয়েছে প্রতি মাসে তিন কোটি এবং তার থেকে বেশি ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। চলমান থাকলে ডিসেম্বরের মধ্যে ৫০ শতাংশ মানুষের কার্যক্রম কর্মসূচির আওতায় আনা সম্ভব হবে।

উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আপনাদের মাধ্যমে সরকারের অর্জন এবং সরকারের দুর্নাম উঠে আপনাদের মাধ্যমে উপজেলা পর্যায়ে সবচেয়ে বেশি মানুষ স্বাস্থ্য সেবা গ্রহণ করে। কাজের ওপর সরকারের ইমেজ নির্ভর করে। তাই গ্রামের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে আপনার আরও সচেতন হতে হবে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা