জাতীয়

আবারও করোনা বাড়ার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনা ভাইরাসের সংক্রমণের হার আবারও বাড়ছে বলে শঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর। এ কারণে সবাইকে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলতে সাবধান হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম।

বুধবার (২০ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা-ইউএইচএফপিও সম্মেলনে তিনি এই সর্তক বার্তা দেন।

ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, আমরা দেখতে পাচ্ছি, আবারও সংক্রমণের হার একটু বাড়ছে। কাজেই সাবধান হতে হবে, সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।

তিনি বলেন, আমার এখানে (স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক পদে) আসা, কাজ করার জন্য প্রস্তুত ছিলাম না এবং ইচ্ছা ছিল না। কিন্তু আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন আপ্রাণ চেষ্টা করেছি দায়িত্ব পালন করার। আমি আমার দায়িত্ব পালন করার সঙ্গে সঙ্গে করোনার মধ্যেও সারা দেশ চষে বেড়িয়েছি। তখন সেখানে উপজেলা পর্যায়ে অনেক ইউএইচএফপিওদের কাজ দেখেছি, অবাক হয়েছি। মাঠ পর্যায়ে সবাই আমাদেরকে সহযোগিতা করেছে বলেও জানান তিনি।

অধ্যাপক খুরশিদ আলম বলেন, করোনার প্রথম ঢেউয়ে ইউএইচএফপিওরা খুবই বুদ্ধিমত্তার সঙ্গে, দক্ষতার সঙ্গে কাজ করেছেন। যার ফলে দ্বিতীয় ঢেউয়ে তাদের মাধ্যমে সারা দেশেই করোনার চিকিৎসা দিয়েছি।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা