জাতীয়

সকালে পরীক্ষা নিয়ে রাতে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: সকালে পরীক্ষা নিয়ে রাতে নিয়োগ দিয়েছে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়। রাজস্ব প্রশাসনের অফিস সহায়ক পদে এক দিনেই লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। শনিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় এ পদে লিখিত পরীক্ষা ও বিকেল ৪টায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষা শেষে রাত আটটার দিকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

ঢাকা ডিসি অফিসের ফেসবুক পেজে প্রকাশিত একটি নোটিশ থেকে এসব তথ্য জানা যায়। নোটিশে ঢাকার রেভিনিউ ডেপুটি কালেক্টর ও ২০তম গ্রেডভুক্ত কর্মচারী নিয়োগ কমিটির সদস্য সচিব আসফিয়া সিরাতের স্বাক্ষর রয়েছে।

নোটিশে বলা হয়, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে রাজস্ব প্রশাসনের অফিস সহায়কের ১১টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষা শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। একই দিন বিকেল চারটা থেকে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১ প্রার্থীকে অফিস সহায়কের ১১টি শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশ করা হলো।

ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত রেভিনিউ ডেপুটি কালেক্টর আসফিয়া সিরাত স্বাক্ষরিত আরেকটি নোটিশ থেকে জানা যায়, লিখিত পরীক্ষা দিয়ে ৪৬ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। এসব প্রার্থীর মৌখিক পরীক্ষা শনিবার বিকেলেই ঢাকা জেলা প্রশাসকের অফিসকক্ষে অনুষ্ঠিত হয়।

রেভিনিউ ডেপুটি কালেক্টর ও ২০তম গ্রেডভুক্ত কর্মচারী নিয়োগ কমিটির সদস্য সচিব আসফিয়া সিরাত গণমাধ্যমকে বলেন, স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এক দিনে পরীক্ষা নিয়ে সে দিনই নিয়োগ দেওয়া হয়েছে। তা ছাড়া এক দিনে পরীক্ষা ও নিয়োগ দেওয়ার বিষয়ে আইনি কোনো বাধা নেই। পরীক্ষার্থীরা যেন কোনো ভোগান্তিতে না পড়েন, এ জন্য আগেই আমরা প্রবেশপত্রে ঘোষণা দিয়েছিলাম যে এক দিনে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে নিয়োগের জন্য সুপারিশ করা হবে। এর আগে ২০১৮ সালেও এ পদে এক দিনে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিলো।

ঢাকা ডিসি অফিসের ফেসবুক পেজে প্রকাশিত নোটিশের নিচে কয়েকজন আবেদনকারী অভিযোগ করেছেন যে তারা প্রবেশপত্র পাননি। প্রবেশপত্র না পাওয়ার বিষয়ে জানতে চাইলে আসফিয়া সিরাত জানান, অফিস সহায়ক পদে আবেদনের জন্য নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত ছিলো। যেমন, প্রার্থীকে ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা হবে। অনেকে সেসব যোগ্যতা ও শর্ত পূরণ না করে আবেদন করেছিলেন। আবেদনপত্র যাচাই-বাছাই কমিটি কিছু প্রার্থীর আবেদনপত্রে অসঙ্গতি খুঁজে পায়। যেসব আবেদনপত্রে অসঙ্গতি ছিলো, তাঁদের প্রবেশপত্র দেওয়া হয়নি। কারণ, তাঁদের আবেদন করার যোগ্যতাই ছিলো না।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা