জাতীয়

ঢাকা-দিল্লিতে চলবে ২১ ফ্লাইট

কূটনৈতিক প্রতিবেদক: বাংলা‌দেশ ও ভার‌তের ম‌ধ্যে আকাশপ‌থে ফ্লাইট সংখ‌্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে। আগামী ১৫ অক্টোবর থেকে উভয় দেশের মধ্যে সপ্তাহে ২১টি ফ্লাইট চলাচল কর‌বে।

সোমবার (১১ অক্টোবর) ভারতীয় হাইক‌মিশনের ভে‌রিফা‌য়েড ফেসবু‌কে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

হাইক‌মিশন জানায়, ভারত ও বাংলাদেশ যৌথভাবে এয়ার বাবল ব্যবস্থার অধীনে ফ্লাইটের সংখ্যা প্রতি সপ্তাহে সাতটি থেকে ২১টিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। এটি ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে।

দুই দেশের মধ্যে ফ্লাইট সংখ্যা বাড়লে চিকিৎসা ও ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণকারীরা উপকৃত হবেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা