ফাইল ফটো
জাতীয়

বর্ষার বিদায়ে বাড়বে বজ্রপাত

নিজস্ব প্রতিবেদক: বর্ষার বিদায় ঘণ্টা বাজতে শুরু হয়ে গেছে। এদিকে আগামী দুই সপ্তাহ বজ্রপাত বাড়ার আভাসও দিয়েছেন আবহাওয়াবিদরা।

তারা বলছেন, বর্ষা বিদায়ের সময়ে এসে গেছে। বঙ্গোপসাগর থেকে এসে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে দেশের সীমানা পেরিয়ে উত্তর ও উত্তর-পশ্চিমে ছড়িয়ে পড়বে। সেটা নিচের দিকেও নামতে শুরু করে। এই প্রক্রিয়া এরইমধ্যে শুরু হয়ে গেছে।

দেশের উত্তরাঞ্চল থেকে মঙ্গলবার (১২ অক্টোবর) থেকে বর্ষা বিদায় নেবে। ধীরে ধীরে এটি মধ্যাঞ্চল ও পরে দক্ষিণাঞ্চল তথা সারাদেশ থেকেই বিদায় নেবে। এক্ষেত্রে সময় লাগতে পারে দুই সপ্তাহ। অর্থাৎ দেশ থেকে পুরোপুরি বর্ষা বিদায় নেবে অক্টোবরে শেষের দিকে।

আবহাওয়া মো. বজলুর রশিদ জানান, বর্ষা বিদায় নেওয়া অর্থ হচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রত্যাহার, এই বায়ু আসে বঙ্গোপসাগর থেকে। তাই দেশে আগামী দুই সপ্তাহ বজ্রপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। এই সময় বর্ষা বিদায় নেবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা