জাতীয়

পদ্মা সেতুর একাংশে নৌ চলাচল নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: পদ্মা সেতুর একাংশের নিচ দিয়ে সব ধরনের নৌযান চলাচলে স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিহবন কর্তৃপক্ষ (বিআইডবিøউটিএ)। বুধবার (২২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেরিসহ অন্যান্য নৌযানগুলোকে দুই প্রান্তের ১ থেকে ৫ নম্বর এবং ৩৯ থেকে ৪৯ নম্বর পিলারের মধ্যবর্তী স্প্যানগুলো পরিহার করে চলাচল করার জন্য স্থায়ীভাবে অনুরোধ করা যাচ্ছে।

তাতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিমুলিয়া থেকে বাংলাবাজারগামী লঞ্চসহ অন্যান্য নৌযানগুলোকে পিয়ার নম্বর ১৪ ও ১৫, বাংলাবাজার থেকে শিমুলিয়াগামী লঞ্চসহ অন্যান্য নৌযানগুলোকে পিয়ার নম্বর ১৭ ও ১৮ শিমুলিয়া থেকে আরিচাগামী (উজানের দিক) নৌযানগুলোকে পিয়ার নম্বর ৬ ও ৭ এবং আরিচা থেকে শিমুলিয়াগামী (ভাটির দিক) নৌযানগুলোকে পিয়ার নম্বর ৭ ও৮ এর মধ্যবর্তী স্প্যান দিয়ে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি সকল নৌ-যানের মালিক/মাস্টার/ড্রাইভারসহ নৌ-অপারেটর মেনে চলার অনুরোধ জানানো হয়।

প্রসঙ্গত, বার বার পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কার পর পদ্মা সেতু এড়িয়ে চলাচলের জন্য ঘাট স্থানান্তরের সিদ্ধান্ত নেয় নৌপরিবহন মন্ত্রণালয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা