জাতীয়

মিটফোর্ড হাসপাতালে ১৪ দালাল চক্র আটক 

নিজস্ব প্রতবেদক: রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে রোগীদের সাথে প্রতারণা করার সময় হাসপাতালের কর্মচারীসহ ৭ নারী ও সাতজন পুরুষ দালালকে আটক করেছে র‍্যাবের ভ্রাম্যমান আদালত। আটকের পর তাদেরকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ৩ জনই ওই হাসপাতালের কর্মচারী।

রোববার (৫ সেপ্টেম্বর) র‍্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ন (র‌্যাব) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মাজহারুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন র‌্যাব-১০-এর সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট চলাকালীন অবস্থায় এসব দালালকে আটক করা হয়েছে। আটক দালালরা দীর্ঘদিন ধরে সহজ সরল রোগীদের উন্নত চিকিৎসার প্রলোভন দিয়ে হাসপাতাল থেকে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে প্রতারণা করে অর্থ আত্মসাত ও হয়রানি করছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ৬ নারী দালালকে ৫ হাজার টাকা ও এক দালালকে তিন হাজার ১০০ টাকা জরিমানা ও ৭ পুরুষ দালালের প্রতিজনকে ১৫দিন করে কারাদণ্ড দেয়া হয়।

আটককৃতরা হলেন- সুভাস চন্দ্র (৬০), আদি কর্মকার (৩৯), শহিদ (৪৫), মো, সোহেল (২৫), পাপুল লাল (৩৫), ফারুক (৫৩) ও বদিউজ্জামান (৩১)। এদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়া রাশিদা বেগম (৫০), বেগম (৫০), রেহানা আক্তার (৬২), হাজেরা বেগম(৭৭), মুক্তা বেগম (২৯) ও বিবি হাওয়া (৫৮)।

এদের মধ্যে ফারুক ও বিবি হওয়া হাসপাতালটির সরকারী কর্মচারী ও শহিদ আউটসোর্সিং কর্মচারী হিসেবে চাকরি করে আসছিলেন।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা