জাতীয়

অস্ট্রিয়া সফরে গেলেন শিরীন শারমিন চৌধুরী

নিজস্ব প্রতবেদক: উইমেন স্পিকার্স অব পার্লামেন্টের ১৩তম সম্মেলন, স্পিকার্স অব পার্লামেন্টের পঞ্চম কনফারেন্স এবং কাউন্টার টেররিজমের প্রথম বৈশ্বিক সংসদীয় সম্মেলনে অংশ নিতে অস্ট্রিয়া সফরে গেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

রোববার (৫ সেপ্টেম্বর) ভোর রাতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) উদ্যোগ এবং জাতিসংঘ ও অস্ট্রিয়ার পার্লামেন্টের সহযোগিতায় সোমবার শুরু হয়ে বুধবার পর্যন্ত চলবে সম্মেলনগুলো।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে সম্মেলনে অংশ নেবেন সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, রুমানা আলী ও গ্লোরিয়া ঝর্ণা সরকার।

স্পিকারসহ সংসদীয় প্রতিনিধিদলকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম ও সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা