জাতীয়

রেলের উন্নয়ন কাজে তদারকি করতে চান এমপিরা

নিজস্ব প্রতিবেদক: নিজ নিজ নির্বাচনী এলাকায় রেলওয়ের উন্নয়ন কাজ তদারকি করতে চান রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্যরা। এ জন্য নির্বাচনী এলাকায় রেলওয়ের উন্নয়ন কাজের তথ্য চেয়েছেন তারা।

মঙ্গলবার (২৪ আগস্ট) রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে।

কার্যপত্রে উল্লেখ করা হয়, আগের বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা নির্বাচনী এলাকার রেলওয়ের উন্নয়ন কাজের তদারকি করবেন বলে সুপারিশ করা হয়। সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি হিসেবে মঙ্গলবারের (২৪ আগস্ট) বৈঠকে মন্ত্রণায়ের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনী এলাকায় রেলওয়ের উন্নয়ন কাজের বিষয়ে তথ্যাদি স্থায়ী কমিটির সদস্যদের কাছে সরবরাহ করা হবে। সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা সংসদ সদস্যদের তদারকি কাজে সহযোগিতা করবেন বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়।

কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, দেশে করোনা প্রাদুর্ভাবের পর রেলপথ মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড থেমে গিয়েছিল। উন্নয়নকাজ যাতে মানসম্মত হয় সেটা নিশ্চিত করতে বলেছি।

আগের বৈঠকের কার্যবিবরণী থেকে কমিটির সভাপতি নিজেই এ প্রসঙ্গটি উপস্থাপন করেছিলেন। ওই বৈঠকে তিনি বলেন, স্থায়ী কমিটির সদস্যরা রেলওয়ের উন্নয়নে সেবা দিয়ে যাচ্ছেন। তাদের নির্বাচনী এলাকার লোকজন যাতে ভবিষ্যতেও জনপ্রতিনিধিদের কীর্তি স্মরণ রাখে এ জন্য নির্বাচনী এলাকার স্টেশনগুলো অগ্রাধিকার ভিত্তিতে আধুনিকায়নের নির্দেশনা দেওয়া দরকার। এ সময় তিনি ৮০র দশকে নির্মিত চট্টগ্রাম রেলস্টেশনটি জরাজীর্ণ রয়েছে উল্লেখ করে উষ্মা প্রকাশ করেন।

কমিটির সদস্য সাইফুজ্জামান চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়সহ স্টুডেন্টভিত্তিক স্টেশনগুলোর প্লাটফর্ম উঁচু করার অনুরোধ জানিয়ে বলেন, চট্টগ্রাম স্টেশনটি অত্যন্ত নিম্নমানের মনে হয়। বাস স্টেশনও এর চেয়ে ভালো।

রেলওয়ের পূর্বাঞ্চলে ৭ হাজার ৬৪৮ টন স্ক্র্যাপ মজুত রয়েছে। এর মধ্যে ১ হাজার ৯৬৫ টন স্ক্র্যাপ বিক্রির দরপত্র আহ্বান করা হয়েছে। ৫ হাজার ৬৮৩ টন বিক্রির দরপত্র আহ্বানের অপেক্ষায় রয়েছে। এছাড়া ৩৮৭টি খালি ড্রাম বিক্রির ১ লাখ ৫৫ হাজার ৫৯৪ টাকা জমা দানের অপেক্ষায় আছে। ২০২০-২১ অর্থবছরে স্ক্র্যাপ মালামাল বিক্রি করে পূর্বাঞ্চল ৩৪ কোটি ৫৮ লাখ টাকা এবং পশ্চিমাঞ্চল ১২ কোটি ২৯ লাখ ৭৩ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে বলে বৈঠকে জানানো হয়।

অপরদিকে রেলওয়ের পশ্চিমাঞ্চলে ৫ হাজার ৮৭৪ টন স্ক্র্যাপ মজুদ রয়েছে। এর মধ্যে ৩ হাজার ৩৪৩ টন স্ক্র্যাপ বিক্রির দরপত্র খোলার অপেক্ষায় রয়েছে। ১ হাজার ৮১৪ টন বিক্রির দরপত্র আহ্বানের অপেক্ষায় রয়েছে। এছাড়া ৩৮৭টি খালি ড্রাম বিক্রির ১ লাখ ৫৫ হাজার ৫৯৪ টাকা জমাদানের অপেক্ষায় আছে। এছাড়া ৭১৭ টন স্ক্র্যাপ বিক্রির অর্থ জমাদানের অপেক্ষায় আছে।

এদিকে বৈঠকে সংসদীয় কমিটি রেলওয়ের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন ও সরঞ্জাম সংগ্রহের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো দেশের উপর নির্ভর না করে আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচনের সুপারিশ করে।

কমিটি রেলওয়ে কল্যাণ ট্রাস্টের প্রকল্প গ্রহণের আগে সম্ভাব্যতা যাচাই করে লাভজনক প্রকল্প গ্রহণের সুপারিশ করে। কল্যাণ ট্রাস্টের নিজস্ব অর্থ ব্যয় না করে শেয়ারিং অথবা জয়েন্টভেঞ্চার পদ্ধতিতে অবকাঠামোগত উন্নয়নের সুপারিশ করে।

রেলওয়ের স্ক্র্যাপ পরিমাপের ক্ষেত্রে স্কেল ব্যবহার এবং ক্যারেজ মেরামতের ক্ষেত্রে মানসম্মত স্টিল ও অন্যান্য সামগ্রী ব্যবহারের পরামর্শ প্রদান করেছে স্থায়ী কমিটি।

কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম সুজন, আসাদুজ্জামান নূর, শফিকুল ইসলাম শিমুল, শফিকুল আজম খাঁন, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ, নাদিরা ইয়াসমিন জলি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা